আগরতলা ও শিলচরের মধ্যে ভিস্তাডোম কোচের সামার স্পেশাল ট্রেন চলবে

< 1 - মিনিট |

ট্রেনটি ২৯ জুন থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতি ও শনিবার উভয় দিক থেকে পঁচিশটি করে ট্রিপের জন্য চলাচল করবে

কে আর সি টাইমস ডেস্ক

মালিগাঁও : যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে আগরতলা ও শিলচরের মধ্যে একটি ভিস্তাডোম কোচ সহ সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি ২৯ জুন থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতি ও শনিবার উভয় দিক থেকে পঁচিশটি করে ট্রিপের জন্য চলাচল করবে।

সেই অনুযায়ী, ০৫৬৯৫ নং. (আগরতলা-শিলচর) স্পেশাল ট্রেনটি আগরতলা থেকে ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে শিলচরে পৌঁছবে ১১.৩০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ০৫৬৯৬ নং. (শিলচর-আগরতলা) স্পেশাল ট্রেনটি শিলচর থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে আগরতলা পৌঁছবে ২২.০৫
ঘণ্টায়।

এই স্পেশাল ট্রেনটি উভয় পথে যাত্রা করার সময় আম্বাসা, ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর ও অরুণাচল স্টেশনে স্টপেজ দিবে। ট্রেনটিতে যাত্রীদের জন্য একটি এসি চেয়ার কার, চারটি জেনারেল চেয়ার কার, একটি ভিস্তাডোম কোচ থাকবে।

এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *