এটি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার দুদিন চলবে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : বিভিন্ন্ সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে রেল বিভাগ আগামী ২৯ জুন বৃহস্পতিবার থেকে শিলচর ও আগর তলার মধ্যে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু করছে। ট্রেন খানা ভোর ছয়টার সময়ে আগরতলা থেকে ছেড়ে আমবাসা, ধর্ম নগর, নিউকরিমগঞ্জ , বদরপুর ও অরুনাচলে যাত্রা বিরতি দিয়ে ১১টা ৩০ মিনিটের সময় শিলচর পৌঁছাবে । এরপর বিকেল ৪টা ৩৫ মিনিটের সময় শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে ফেরত রওয়ানা হবে।
রেল সূত্রে জানা গেছে যে এই ট্রেন বর্তমানে সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই দুদিন গ্রীষ্ম কালীন বিশেষ ট্রেন হিসেবে আগামী ২১সেপ্টেম্বর পর্যন্ত চলবে ।
এই সিদ্ধান্তের জন্য উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থার সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে রেল বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে যে সপ্তাহের সোম বুধ ও শুক্রবার আরেকটি জন শতাব্দী এক্সপ্রেস আগরতলা থেকে অরুনাচল (শিলচর) হয়ে জিরিবাম পর্যন্ত যাতায়াত করছে।


