আয়কর বিভাগ সকলের জন্য পেন কার্ড ও আধার কার্ড সংযোগ করার শেষ তারিখ দিয়েছিলেন ২০২২ এর শেষ দিন পর্যন্ত

< 1 - মিনিট |

পঞ্চাশ শতাংশ মানুষ তা করতে পারেননি

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : আয়কর বিভাগ সকলের জন্য পেন কার্ড ও আধার কার্ড সংযোগ করার শেষ তারিখ দিয়েছিলেন ২০২২ এর শেষ দিন পর্যন্ত।পঞ্চাশ শতাংশ মানুষ তা করতে পারেননি। এখন ৩১মার্চ, ২০২৩ পর্যন্ত শেষ তারিখ নির্ধারণ করে ১০০০ (এক হাজার টাকা) ফি চাপিয়ে দেয়ায় সাধারণ মানুষ ভীষণ ক্ষতিগ্রস্ত ও চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন। আর এজন্য বেসরকারি সেবা কেন্দ্র গুলি ৫০ টাকা থেকে ১০০ টাকা পারিশ্রমিক আদায় করছেন।

গরিব, নানা যোজনায় যারা ভাতা পান, একশ দিনের জব কার্ডধারী, ছোট দোকানি ,মধ্যবিত্ত, বয়ষ্ক ব্যক্তি সকলকেই ব্যাঙ্ক সেবা অব্যাহত রাখতে হলে এই মাসের মধ্যেই পেন কার্ড ও আধার কার্ড সংযোজন সমাপ্ত করতে হবে ১১০০ টাকা খরচ করে। তা না হলে পেন কার্ড এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে বলে ঘোষণা করা হচ্ছে, যার খবর অনেকেই জানেন না।

শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ এর প্রতিবাদ করে ভারতের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে এক ইমেইল যোগে আবেদন করেছেন যে এই সংযোগের কাজটি শুল্কমুক্ত করে ব্যাংক ও ডাকঘরের উপর দেয়া হোক এবং সময়সীমা ছয়মাস বর্ধিত করা হোক। উত্তর পূর্বের পশ্চাদপদের কথা কেন্দ্র সরকারের জ্ঞাতসারে রয়েছে, তাই এ অঞ্চলের মানুষের কথা ভেবে এব্যাপারে সাহায্যের হাত বাড়ানো প্রয়োজন বলে প্রবীণ নাগরিকরা আর্জি পেশ করেছেন।

অধ্যাপক দিলীপ কুমার দে ,সাধারণ সম্পাদক, সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ. শিলচর -৭৮৮০০৫

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *