শহরের রাস্তা দখল করে পূজা আয়োজনের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নিয়েছে পৌর নিগম
অজিত দাস
শিলচর : আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এ বছর নতুন SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) জারি করেছে শিলচর পৌর নিগম কর্তৃপক্ষ। প্রতি বছর শিলচরে টানা তিনদিন ধরে প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া চললেও, এ বছর সেই নিয়ম পরিবর্তন করে মাত্র দুই দিনের মধ্যেই বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া, শহরের রাস্তা দখল করে পূজা আয়োজনের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নিয়েছে পৌর নিগম। কোনো পূজা কমিটি যদি রাস্তা আটকে প্যান্ডেল তৈরি করে, তবে তাদের পূজা আয়োজনের অনুমতি দেওয়া হবে না।
এ বিষয়ে শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই অবৈধভাবে রাস্তা দখল করে নির্মিত পূজা প্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোকনির্মাণ বিভাগকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন যে, নতুন SOP না মানা পূজা কমিটিগুলোকেও অনুমতি দেওয়া হবে না।
Promotional | North East Integration Rally



