বিধায়ক জানান, এই প্রকল্পের আওতায় আগামী পর্যায়ে পুনরায় দেড় লক্ষ টাকার দ্বিতীয় কিস্তির চেক প্রদান করা হবে
অজিত দাস
শিলচর : শিলচর গান্ধী ভবন-এ আয়োজিত এক সভায় উপাসনা স্থলি প্রকল্প–এর অধীনে দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি হিসেবে মোট ৬৮টি বিভিন্ন মন্দির কমিটির হাতে দেড় লক্ষ টাকা করে চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো উপাসনালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও সংরক্ষণে আর্থিক সহায়তা প্রদান করা। তিনি বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত মন্দির কমিটির সদস্যরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিধায়ক আরও জানান, এই প্রকল্পের আওতায় আগামী পর্যায়ে পুনরায় দেড় লক্ষ টাকার দ্বিতীয় কিস্তির চেক প্রদান করা হবে।



