এধরনের ঘটনা যাতে আগামীতে সংঘঠিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তাঁরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : গত ১২জুন আহমেদাবাদে এক ভয়ংকর বিমান দুর্ঘটনায় ২৭০জন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার শিলচরের অরুণ কুমার চন্দ আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্লেকার্ড হাতে নিয়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত ২৭০জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান,এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত।এধরনের ঘটনা যাতে আগামীতে সংঘঠিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। এদিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে দিব্বান নাথ, মুনমুন ভট্টাচার্য,আঙ্কিতা চৌধুরী,সাগরিকা নায়ক,কোওসার আহমেদ লষ্কর ও হুসেন আহমেদ চৌধুরী সহ কলেজের অন্যান্য পড়ুয়ারা বিস্তারিত তথ্য তুলে ধরেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



