ইটানগরে এসবিআইয়ের এটিএম বিভ্রাটে নাজেহাল সচিবালয়ের কর্মীরা

< 1 - মিনিট |

এবার দেশের সর্ববৃহৎ ব্যাংকটির এটিএম বিভ্রাটের শিকার হলেন অরণাচলপ্রদেশের উচ্চপদস্থ সরকারি আমলারাও

কে আর সি টাইমস ডেস্ক

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিম গুলির পরিষেবা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন দেশের আম জনতা। এবার দেশের সর্ববৃহৎ ব্যাংকটির এটিএম বিভ্রাটের শিকার হলেন অরণাচলপ্রদেশের উচ্চপদস্থ সরকারি আমলারাও। দেশের পূর্বিদকের প্রান্তিক রাজ্যটির রাজধানী ইটানগরের সিভিল সচিবালয়ে অবস্থিত স্টেট ব্যাংকের এটিএম বেশিরভাগ সময়ই অচল থাকে বলে অভিযোগ জানিয়েছেন উল্লিখিত দফতরের বেশ কিছু অফিসার।

সিভিল সেক্রেটারিয়েটের এক উচ্চপদস্থ আমলা জানিয়েছেন, “বেশির ভাগ সময়ই সেক্রটারিয়েট ভবনে অবস্থিত এটিএমটি থেকে কোনও পরিষেবা পাওয়া যায় না। বাধ্য হয়েই প্রয়োজনের সময় আমাদের কাম্পাসের বাইরে গিয়ে অন্য কোনও এটিএম থেকে টাকা তুলতে হয়। যে উদ্দেশ্যে ক্যাম্পাসের মধ্যে এটিএমটি বসানো হয়েছিল, তা কখনওই পূরণ হচ্ছে না।”সচিবালয়ের কর্মীরা ইতিমধ্যেই এসবিআই কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news