উদারবন্দে বিজেপির ৮ টিকিট প্রত্যাশী কাছাড় কার্যালয়ে দলত্যাগ

< 1 - মিনিট |

‘বহিরাগত’ প্রার্থীকে টিকিট দিলে অসম্মতি

অজিত দাস

উদারবন্দ : উদারবন্দ কেন্দ্রে বিজেপির ৮ জন টিকিট প্রত্যাশী কাছাড় জেলা কার্যালয়ে গিয়ে দলত্যাগ করেছেন। সাংবাদিকদের জানান, তারা প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর আদর্শে বিজেপিতে যোগদান করেছিলেন এবং দলের বিভিন্ন খারাপ পরিস্থিতিতেও পাশে ছিলেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে উদারবন্দ কেন্দ্র থেকে বহিরাগত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদ্বীপ গোয়ালাকে টিকিট দেওয়ার সিদ্ধান্তকে তারা মোটেও মেনে নিতে পারছেন না।

দলত্যাগকারীদের মধ্যে ছিলেন নবারুণ চক্রবর্তী, শামু রায়, জয়জ্যোতি দে, বাসুদেব শর্মা, হেমাঙ্গ শেখর দাস, বিশ্বজিৎ দাস এবং কাঞ্চন সিং। তারা বলেন, “স্থানীয় কর্মীদের অবহেলা করে বহিরাগতকে টিকিট দেওয়া দলের নীতির সঙ্গে সাংঘর্ষিক। আমরা দলের জন্য ত্যাগ সহ্য করেছি, কিন্তু এই অবিচার সহ্য করব না।”বিজেপি নেতৃত্ব এখনও এই ঘটনায় কোনো ব্যাখ্যা দেননি। স্থানীয় রাজনৈতিক মহলে এই দলত্যাগকে বিজেপির ভোটভাগের কারণ হিসেবে দেখা হচ্ছে। উদারবন্দ কেন্দ্রে প্রতিপক্ষ দলগুলো এই সুযোগে সক্রিয় হতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news