অবসরপ্রাপ্ত কর্মচারীদের তহবিল সহ পরিবারের সদস্যদের সরকারী স্বাস্থ্যবীমার সুবিধা পাওয়ার দাবি সবর হন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : এফ.সি.আই অবসর প্রাপ্ত কর্মচারী সমাজকল্যান সংস্থার কাছাড় জিলা কমিটির উদ্যোগে রবিবার শিলচর ন্যাশনাল হাইওয়ের এক বিবাহ ভবনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের তহবিল সহ পরিবারের সদস্যদের সরকারী স্বাস্থ্যবীমার সুবিধা পাওয়ার দাবি সবর হন উনারা,উপস্থিত এফ.সি.আই-কাছাড় জিলার পক্ষ থেকে উক্ত অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ কল্যান সংস্থার বক্তারা নিজ-নিজ বক্তব্যে যেভাবে রাজ্য ও কেন্দ্র সরকারে প্রশংশা করেন ঠিক একইভাবে তাদের পি.এফ সম্পর্কিত দাবিগুলি মেনে না নেন,তাহলে আবার আন্দোলনের দিকে অগ্ৰসর হুমকি দেন।
সেদিন এফ.সি.আই অবসরপ্রাপ্ত সমাজ কল্যান কর্মচারী সংস্থার কাছাড় জিলা কমিটির সর্বসম্মতিক্রমে পূর্ণগঠন করা হয়,উক্ত কমিটি জিলা সভাপতি জয়ন্ত দাস,সহ -সভাপতি বিল্পব কুমার দাস,সম্পাদক শিবানন্দ দত্ত,সংস্থা সম্পাদক শঙ্কর দেব,অফিস,জিলা অফিস সম্পাদক সুদেষ্ণু পুরকায়স্থ, সম্পাদক মৃণাল দত্ত,সহ-সম্পাদক রণধীর রায়,কোষাধ্যক্ষ কৃষ্ণ কুমার ঘোষ, সমাজকল্যান সম্পাদক মতিউর রহমান,অর্থ সম্পাদক সুব্রত দত্তচৌধুরী সহ অন্যান্যরা।



