এবার সোনাই থেকে ভুয়ো ডাক্তার গ্রেফতার
অজিত দাস
শিলচর : কাছাড় পুলিশ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। আরও একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃত ভুয়ো ডাক্তারের নাম ডাঃ রাজুল হক লস্কর, বয়স ৩৮ বছর । বাড়ি সোনাইর নগদিরগ্রাম পার্ট-৪ এ। ,, অধীনে একটি অবৈধ ক্লিনিক ‘বেবি হেলথ কেয়ার’ পরিচালনা করছিলেন। ধৃত ডাক্তারের চেম্বার থেকে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে এবং আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, কাছাড়ে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে কাছাড় পুলি ব্যয় শের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল খবর পেয়ে পুলিশ বাহিনী পাঠানো হয় এবং ঘটনাস্থলে পৌছে পুলিশ রাজুল হক লস্কর নামের একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে। তিনি জানান,কাছাড়ে ভূয়া ডাক্তারের চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
এখন পর্যন্ত ১৫ জন ভুয়ো চিকিৎসক গ্রেফতার করা হয়েছে।বেবি হেল্থ কেয়ার ছিল। পরে ববি হেল্থ কেয়ার নামের ক্লিনিক চালু করে। তিনি জানান,ডাঃ জেপি দাসের বিরুদ্ধে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। মেডিক্যাল ডাঃ জে পি দাস চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।বিষয়টির আরও তদন্ত চলছে বলে জানান তিনি।
Promotional | North East Integration Rally



