কাছাড় জিলার উদারবন্দের গৌসাইপুর দ্বিতীয় খন্ড এলাকায় প্রচন্ড ঘূর্ণিঝড় ও বৃষ্টি

< 1 - মিনিট |

গ্ৰামের প্রচুর মানুষের ক্ষতি হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর – গত রাত্রীতে কাছাড় জিলার উদারবন্দের গৌসাইপুর দ্বিতীয় খন্ড এলাকায় প্রচন্ড ঘূর্ণিঝড় ও বৃষ্টির ফলে সেই গ্ৰামের প্রচুর মানুষের ক্ষতি হয়েছে বলে জানা যায়।আজ গোসাইপুর দ্বিতীয় খন্ড এলাকার দরিদ্র মমতা বেগম নামের বিধবা মহিলা সংবাদ মাধ্যমের সামনে বলেন যে,গতকাল রাত্রীবেলার ঘূর্ণিঝড়ের কারণে তার সম্পূর্ণ ঘর ভাঙ্গে পড়ে যায়,আজ তিনি পাঁচজন সত্নান নিয়ে খোলা আকাশের নিচে দিন -রাত কাটাতে হচ্ছে।এই জন্য তিনি অসহায় অবস্থায় বিধায়ক মিহির কান্তি সোম সহ কাছাড়ের জিলা শাসক ও দূগা্নগর গাঁও পঞ্চায়েত সভাপতির কাছে বিনম্র আবেদন করেন একটি প্রধান মন্ত্রী আবাসের ব্যবস্থা অতিসত্বর করে দেওয়ার জন্য। সেদিন উনার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আশিক উদ্দিন লস্কর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *