কাছাড় জেলার ধলাই ক্লেভার হাউজ জিপির শালগঙ্গারপারে ভয়াবহ এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত

< 1 - মিনিট |

অস্ত্রধারী একদল ডাকাত নগদ টাকা সহ সোনার গয়না লুট করেছে

অজিত দাস

ধলাই : কাছাড় জেলার ধলাই ক্লেভার হাউজ জিপির শালগঙ্গারপারে ভয়াবহ এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। অস্ত্রধারী একদল ডাকাত নগদ টাকা সহ সোনার গয়না লুট করেছে। স্থানীয় কাননমোহন নাথ নামের এক ব্যক্তির বাড়িতেই ঘটে এই ভয়ঙ্কর ডাকাতি।

জানা গেছে, রাতের অন্ধকারে প্রায় ১০-১২ জন ডাকাতের একটি দল ৭৫ বছর বয়সী কাননমোহন নাথের বাড়িতে হামলা চালায়। বাড়ির দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে বৃদ্ধসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে লুটপাট চালায়।

ডাকাত দলটি বাড়ি থেকে প্রায় ২০ হাজার টাকা নগদ এবং লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news