কাটিগড়া | জমি সহ বাড়ি আত্মসাৎকে কেন্দ্র করে আহত হলেন অসহায় স্বামী ও স্ত্রী

< 1 - মিনিট |

হৃদয় বিদারক ঘটনা ঘটল কাটিগড়া বিধাসভার অধীনস্থ কালাইন লক্ষ্মীপুর ৩য় খন্ডের বাসিন্দা নির্মলা সিংহা ও স্বামী দেবাশিষ সিংহা সঙ্গে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া – হৃদয় বিদারক ঘটনা ঘটল কাটিগড়া বিধাসভার অধীনস্থ কালাইন লক্ষ্মীপুর ৩য় খন্ডের বাসিন্দা নির্মলা সিংহা(৩০) ও স্বামী দেবাশিষ সিংহা সঙ্গে।দেবাশিষ সিংহার মা থাম্বাল সিংহা ও ছোট ভাই দেবজিৎ সিংহা ১৯ ফেব্রুয়ারী রবিবার দেবাশিষ ও নির্মলা সিংহার ঘরে ডুকে সকাল আনুমানিক ১০ থেকে প্রথমে লাঠি দিয়ে আঘাত চালায় তারপর ধারালো অস্ত্র দিয়ে দেবাশিষ ও নির্মলা সিংহা ও দুই বছরের শিশু সহ তাদের ঘরে আসা একজন মহিলা অতিথির শরীরের বিভিন্ন অঙ্গে ক্রমে-ক্রমে আঘাত করতে শুরু করে মা থাম্বাল সেনা সিংহ ও ছোট ছেলে দেবজিৎ সিংহা,বেগতিক অবস্থা দেখে আহত অবস্থায় দেবাশিষ কোনোরকম পালিয়ে কালাইন থানায় গিয়ে পুলিশ কতৃপক্ষ ঘটনাটির বিবরনে বলেন এবং শুনে সঙ্গে-সঙ্গে পুলিশ বাহিনী সেখানে গিয়ে স্ত্রী নির্মলা সিংহা তার দুই বছরের শিশু সহ সঙ্গে তাদের ঘরে আসা মহিলা অতিথিকে আহত অবস্থায় প্রাণে বাঁচিয়ে নিয়ে আসতে সক্ষম হন।এই ঘটনায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন নির্মলা সিংহা।

কিন্তু অপরাধী থাম্বাল সেনা সিংহ ও ছোট ছেলে দেবজিৎ সিংহা পালিয়ে যায়,দেবজিৎ সিংহা পেশায় সি.আর.পি.এফের সেনায় কর্মরত আছে।পরবর্তী সময়ে অসহায় দেবাশিষ সিংহা ও স্ত্রী নির্মলা সিংহা ও দুই শিশুটির চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখানে আহত অবস্থায় সাংবাদিক সামনে উক্ত নিজের মা ও ভাইয়ের হাতে অত্যাচার সহ প্রাণে মারার ঘটনাটির বিবরনে তুলে ধরেন,তারা বলেন জমি সহ সম্পূর্ণ বাড়ি দখলের উদ্দেশ্য নিয়েই তাদের উপর এই প্রানঘাতী হামলা চালানো হয়েছে এবং শরীরের অংশ ধারালো অস্ত্র নিয়ে ক্ষত করেছে।আহত দেবাশিষ ও নির্মলা সিংহারা সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মূখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বশর্মা শর্মা ও কাছাড় জিলা প্রশাসনের দৃষ্টি আর্কষন করিয়ে এই প্রানঘাতি হামলার আইনগতভাবে উপযুক্ত মা থাম্বাল সেনা সিংহা ও ছোট ছেলে দেবজিৎ সিংহার কঠিন শাস্তির দাবি করেন।

এই ঘটনার সন্দর্ভে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্মা জানান গতকালই অভিযুক্ত দেবজিৎ সিংহকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামি মাতৃ থাম্বল সিংহকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ l

কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্মা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *