কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) আদানি কান্ডে তদন্ত কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট
2) শিবসেনা নাম ও তীর ধনুক প্রতীক চিহ্ন এখন থেকে একনাথ সিন্দ্ধে গোষ্ঠীর/রায় দিল সুপ্রিম কোর্ট
3) আদানি ইসুতে আমেরিকান ব্যবসায়ী জর্জ সরুসের মন্তব্য নিয়ে তোলপাড় ভারতীয় রাজনীতি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – আদানি হিন্ডারবার্গ ইস্যুতে তদন্ত কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। আজ অন্তরবর্তী আদেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলায় যে কমিটি গঠন করা হবে সেটা করবে আদালত। কমিটি গঠনে এই মামলার আবেদনকারী বা সরকার পক্ষের কোন নাম বিবেচনা করবে না আজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের গঠিত এই কমিটি পুরো বিষয়টি তদন্ত করবে। যেহেতু এর সঙ্গে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত রয়েছে তাই আদালত এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। কংগ্রেসের একটি ও আরো দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে।

সংবাদ 2 – আমেরিকান ব্যবসায়ী জর্জ সরুস আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন। তিনি বলেন ভারতের গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করছেন মোদি। তবে তার আশা গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠিত হবে। আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর মৌন থাকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার মতে এই ঘটনায় প্রধানমন্ত্রীর‌ মৌনতা একটি আশ্চর্যের ঘটনা।

সংবাদ 3 – আমেরিকান ব্যবসায়ী জর্জ সবুসের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি জর্জের এই বক্তব্যকে ভারত বিরোধী আখ্যা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী সম্বন্ধে এভাবে মন্তব্য মেনে নেওয়া যাবে না। এই বক্তব্যকে তিনি সরাসরি ভারত বিরোধী বলে আখ্যা দিয়ে বলেন, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কোন অধিকার বা কথা বলার অধিকার নেই এই
শিল্পপতির।

সংবাদ 4 – জর্জ সরুসের এই মন্তব্য নিয়ে মুখ খুলল কংগ্রেস। কে এই সুরুস এই মন্তব্য করে কংগ্রেস মুখপাত্র জয় রাম রমেশ বলেন, আদানি কান্ডের সঙ্গে ভারতের গণতন্ত্রের সম্পর্ক আছে কিনা সেটা ভোটের মাধ্যমে ঠিক হবে। জর্জ সরুসকে বলে দিতে হবে না। তবে জর্জের এই মন্তব্যের পরে যেভাবে সাংবাদিক সম্মেলন করে বিজেপির মন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তার সমালোচনা করে জয় রাম রমেশ বলেন এতে জর্জ সরুসকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সম্বন্ধে বাইরের কেউ কিছু বলবে সেটা আমরা মানতে পারি না।

সংবাদ 5 – শিবসেনা সংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রশ্ন করেন কে এই জর্জ সরুস। তাকে কেন এত গুরুত্ব দেয়া হচ্ছে। এ প্রশ্ন করে তিনি বলেন ভারতীয় নির্বাচনে ইজরায়েল সংস্থার হস্তক্ষে সংক্রান্ত রিপোর্ট নিয়ে সরকার নীরব কেন। আমেরিকার ব্যবসায়ীর বক্তব্যের পরেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে নেওয়া হলো। আর এই বিষয়ে চুপ কেন সরকার প্রশ্ন করেন তিনি।

সংবাদ 6 – শিবসেনা নাম ও তীর ধনুক প্রতীক চিহ্ন দুটোই পেলো একনাথ সিন্ধে গোষ্ঠী। আজ সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায়ে এই কথা বলেছে। শিবসেনা বিভাজন হওয়ার পর উদ্ভব ঠাকরে ও একনাথ সিন্ধে গোষ্ঠী তীর ধনুক প্রতীক চিহ্ন তাদের বলে দাবি করে। এ নিয়ে প্রথমে হাইকোর্টে মামলা হয় ।তারপর মামলা সুপ্রিম কোর্টে আসে। সুপ্রিম কোর্ট শিবসেনা নাম ও তীর ধনুক প্রতীক চিহ্ন দুটি একনাথ সিন্ধে গোষ্ঠীকে দিয়েছে।

সংবাদ 7 – দিল্লির এমসিডি নির্বাচন করানোর নোটিশ জারি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্বাচনে মনোনীত সদস্যরা অংশ নিতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। মনোনীত সদস্যদের ভোট দেওয়া কে কেন্দ্র করে এতদিন মেয়র নির্বাচন হচ্ছিল না দিল্লি এমসিডির। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনে মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না। এসম্পর্কে আম আদমি পার্টির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছিল। তাতে মনোনীত সদস্যদের ভোট দানের অধিকার না দিতে দাবি জানানো হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *