কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) ২০২৪ সালে কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে/বললেন অমিত শাহ
২) আইসিসি অধিবেশনের আগে ছত্রিশগড়ে কংগ্রেস নেতাদের বাড়িতে ইডি তল্লাশি
৩) মহারাষ্ট্রের শিবসেনা দপ্তর কব্জা করে নিল একনাথ সিন্ধের গোষ্ঠী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। নাগাল্যান্ডে এক নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন কংগ্রেস তার জনভিত্তি হারিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অসংবিধানিক শব্দ প্রয়োগ করছেন। তাদের বিনাশ আসন্ন। আগামী লোকসভা নির্বাচনে এই দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

সংবাদ 2 – ২৫ ফেব্রুয়ারি রায়পুরে কংগ্রেস অধিবেশনের ঠিক আগে ছত্রিশগড়ে নেতাদের বাড়িতে ইডি তল্লাশি চলছে। ছত্রিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়ি সহ ১৬ জায়গায় এই ইডি হানা চলছে।। ছত্রিশগড়ে বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। ঠিক এর আগেই এই ধরনের তল্লাশি করা হলো।

সংবাদ 3 – অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন নিয়ম মেনেই ছত্রিশগড়ে ইডি তল্লাশি চলছে। বদলা নেওয়ার মনোভাব থেকে এই তল্লাশি চালানো হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। নিয়ম মেনেই ইডি তার কাজ করছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – মহারাষ্ট্রে শিবসেনার দপ্তর কব্জা করে দিল একনাথ সিন্ধে গোষ্ঠী। শিবসেনা নাম ও প্রতীক চিহ্ন তীর ধনুক নির্বাচন কমিশন সিন্ধে গোষ্ঠীকে দিয়েছে। এর জোরেই আজ মুম্বাইয়ে শিবসেনা ভবন দখল করলো একনাথ সিন্ধে গোষ্ঠী। অফিস দখল করার সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেন এ নিয়ে তারা আইনি ব্যবস্থা নেবেন।

সংবাদ 5 – প্রতীক চিহ্ন বরাদ্দ নিয়ে শিবসেনার উদ্ভব ঠাকরে গোষ্ঠি আজ সুপ্রিম কোর্টে তাদের আপত্তির কথা জানিয়েছে। এ নিয়ে একটি আবেদন করেছেন উদ্ভব গোষ্ঠীর আইনজীবী অভিষেক মনু সিংভি। যদিও প্রধান বিচারপতি আজ এই আবেদন গ্রহণ গ্রহণ করেননি। তিনি অভিষেক মনু সিংভিকে বলেছেন আপনি আগামীকাল আপনার আবেদনপত্র জমা দিন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগেই বলেছিলেন উদ্ভব ঠাকরে।

সংবাদ 6 – বিরোধী নেতৃত্ব দেওয়ার জন্য কংগ্রেসের যে দায়িত্ব রয়েছে সেটা কাউকে মনে করিয়ে দিতে হবে না। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। তিনি বলেন কংগ্রেস তার দায়িত্ব সম্বন্ধে সচেতন। কংগ্রেসের সব সবসময়ই চেষ্টা থাকে সব বিরোধীদের নিয়ে চলতে। তাই এ নিয়ে কংগ্রেসকে উপদেশ দিতে হবে না। আর কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী ঐক্য কোনদিনই হবে না বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 7 – নীতিশ কুমারের জেড ইউ থেকে পদত্যাগ করলেন বিদ্রোহী উপেন্দ্র কুশওয়ায়। দল থেকে বেরিয়ে তিনি নতুন দল তৈরি করেছেন যার নাম হল রাষ্ট্রীয় লোকো জনতা দল। এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান এই দলের সভাপতি হচ্ছেন তিনি। জেড ইউ তে কোন গণতন্ত্র নেই বলেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানান ‌।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *