১) গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দখল করে ফেলেছে বিজেপি / অভিযোগ উঠল কংগ্রেস অধিবেশনে
২) প্রধানমন্ত্রী হতে এখন সুবিধাবাদী হয়েছেন নিতীশ/মন্তব্য অমিত শাহের
৩) বিহারে বিরোধীদের জনসভায় মহাজোট ঘোষণা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – দেশের সব কয়টি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দখল করে ফেলেছে বিজেপি। এই মন্তব্য করলেন সোনিয়া গান্ধী। রায়পুরে কংগ্রেসের সর্বভারতীয় অধিবেশনে সোনিয়া গান্ধী বিজেপি কে আক্রমণ করে বলেন এই দল গরীবের নয়। গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে। ঐক্যবদ্ধ হয়ে এই দলের বিরুদ্ধে লড়াই করবে।
সংবাদ 2 – প্রধানমন্ত্রী হতে চেয়ে এখন সুবিধাবাদী হয়েছেন নিতিশ কুমার। বিহারের এক জনসভায় এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন প্রতি তিন বছর প্রধানমন্ত্রী হওয়ার শখ জাগে। এখন তিনি তার চিরপ্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদবের কোলে উঠেছেন । কিন্তু বিহারের মানুষ এভাবে দল বদলানো এক ব্যক্তিকে আর মেনে নেবেন না। এই মন্তব্য করেন অমিত শাহ।
সংবাদ 3 – আজ বিহার থেকে বিরোধী জোটের কথা ঘোষণা করা হলো।জেডিইউ রাষ্ট্রীয় জনতা দল ,কংগ্রেস সহ সব দলের নেতারা আজ একজন সভা করেন। এই সভায় আর জে ডি নেতা লালুপ্রসাদ যাদব বলেন দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে হলে সবাইকে কাজ করতে হবে। বিজেপি গণতন্ত্র ও সংবিধান কে ধ্বংস করছে। তাই বিরোধীদের একজোট হয়ে লড়তে হবে।
সংবাদ 4 – বিরোধীরা একজোট হলে বিজেপিকে ১০০ র ভিতর আটকে দেওয়া যাবে। এই মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আজ মহাজঝটের সমাবেশে এই মন্তব্য করে তিনি বলেন বিহারে বিজেপির পাওয়ার কিছু নেই। কারণ এখানে সব দল এক জোট হয়ে লড়বে। সারাদেশেও একই পরিস্থিতি তৈরি করতে হবে। তাহলে আটকানো সম্ভব বিজেপি কে।
সংবাদ 5 – রাজনীতি থেকে অবসর নেবেন সোনিয়া গান। এমন ইঙ্গিত দিলেন তিনি। তিনি ভারত জড়ো যাত্রাকে তার জীবনের শেষ রাজনৈতিক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেন। সেই অর্থে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিলেন।
সংবাদ 6 – বিশ্বের সেরা ধনীদের তালিকায় এবার ৩০ নম্বরের বাইরে এসে গেলেন গৌতম আদানি। গতকালও তিনি 25 নম্বরে ছিলেন। আজ আরো ৫ ধাপ নেমে গেলেন। হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই আদানির সাম্রাজ্যে ধস নামছে। এক মাসের ভিতরে বিশ্বের তিন নম্বর ধনী থেকে এখন তিনি ৩০ নম্বরে পৌঁছেছেন। আদানি গ্রুপের বড় বড় কোম্পানিগুলির শেয়ারের ধস এখনো অব্যাহত।
সংবাদ 7 – প্রদেশের অপরাধীদের পিষে ফেলা হবে । বিধানসভা এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আজ বিধানসভায় বলেন বিজেপির অপরাধীদের প্রশ্রয় দেয় না। এইসব অপরাধীদের জন্ম হয়েছে কোন সরকারের আমলের সেটা সবাই জানেন।


