১) দেশের বদনাম করিনি /বললেন রাহুল গান্ধী
২) ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মানিক সাহা
৩) বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবীর বাড়িতে সিবিআই হানা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – দেশের বদনাম করিনি। মন্তব্য করলেন রাহুল গান্ধী। তিনি বলেছেন নরেন্দ্র মোদী বরং বিদেশে গিয়ে ভারতের বদনাম করেছেন। দেশের বিভিন্ন জনসভায় মোদী বলেছেন ,ভারতের দুর্নীতি হয় ভারতবাসী বলতে লজ্জা হয়। তার মুখে এখন এসব কথা শোভা পায় না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর ভাষণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন দেশকে অপমান করার কোন প্রশ্নই উঠে না। বিজেপি যদি আমার বক্তব্যকে তাদের মত করে বিশ্লেষণ করে সেটা তাদের ব্যাপার।
সংবাদ 2 – মানিক সাহা দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন। আজ বিকেলে, ত্রিপুরার বিজেপির বিধায়নী দলের বৈঠকে সর্বসন্মতিক্রমে তাকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। আগামী ৮ মার্চ তিনি শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ সহ বিজেপির বিশিষ্ট নেতারা।
সংবাদ 3 – আজ শেয়ার মার্কেট চাঙ্গা ছিল। যার সরাসরি প্রভাব পড়েছে আদানি গ্রুপে। আজ আদানি গ্রুপের প্রতিটি কম্পানির শেয়ারের মূল্য বেড়েছে। ৫ থেকে ১০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শেয়ারের দাম। দীর্ঘদিন অবমূল্যায়নের পর এখন ফের ঘুরে দাঁড়াচ্ছে আদানির শেয়ার। এই গ্রুপের প্রতিটি কোম্পানির আজকে শেয়ার মার্কেটে ভালো ফলাফল করেছে।
সংবাদ 4 – বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবীর বাড়িতে সিবিআই হানা। জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় রাবড়ি দেবীকে জেরা করেছে সিবিআই। যদিও সিবিআই এটিকে তল্লাশি বলতে মানতে চাইছে না। সিবিআই অফিসাররা জানান তারা কয়েকটি প্রশ্ন করার জন্য রাবরি দেবীর বাড়িতে গিয়েছিলেন। যখন সিবিআই রাবরি দেবীর বাড়িতে ছিল তখন বাড়ির সামনে বিক্ষোপ্রদর্শন করে আর জে ডি কর্মীরা। তাদের নেতৃত্ব দেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি বলেন এটা তাদের পরিবারের কাছে নতুন কিছু নয়। কারণ তিনি জানেন যে তারা নির্দোষ। তাই এসব তিনি ভয় পান না। সিবিআইকে সব ধরনের সহযোগিতা করতে তিনি প্রস্তুত বলে জানান।
সংবাদ 5 – ২০ মার্চ পর্যন্ত আম আদমি পার্টি নেতা মনীষ শিশোদিয়াকে বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে। সুপ্রিম কোর্ট আজ এই আদেশ দিয়েছে। এখন তাকে যেতে হবে তিহার জেলে। মনিশ জানিয়েছেন,তিহার জেলে তিনি গীতা পাঠ করবেন। তার সিবিআই হেফাজতে থাকার মেয়াদ আর মাত্র দু দিন ছিল ।
সংবাদ 6 – সিবিআই ও ইডি দিয়ে বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এনিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি কিছু সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে এন সি পি নেতা শারদ পাওয়ার বললেন, এই চিঠিতে প্রথম স্বাক্ষর আমি দিয়েছি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া। এতে দেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে।
সংবাদ 7 – ফের কৃষক আন্দোলন দানা বাঁধছে। আগামী ২০ মার্চ দিল্লিতে কৃষকদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা। মোর্চার পক্ষ থেকে হান্নান মোল্লা বলেন, সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এম এস পি সহ বিভিন্ন দাবি সরকার লিখিতভাবে এখনো মেনে নেয়নি। কৃষক হত্যার দায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আন্দোলনে নামার প্রয়োজন হয়ে পড়েছে। সরকার কথা দিয়ে কথা রাখেনি তাই ফের আন্দোলনে নামতে হচ্ছে কৃষকদের।


