কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) দেশের ঐক্যের জন্য রাহুল গান্ধী বিপদজনক / বললেন কিরন
২) চিত্র অভিনেতা সতীশ কৌশিক প্রয়াত / শোক প্রধানমন্ত্রী
৩) দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কংগ্রেস / বললেন বিজেপি মন্ত্রী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রাহুল গান্ধী দেশকে বিভাজিত করতে চাইছেন। সারা বিশ্বের দেশের বদনাম করে বেড়াচ্ছে ন।এই মন্তব্য করেন কেন্দ্রীয় রাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরন রিজিজু। রাহুল গান্ধীকে দেশের জন্য একটি বিপদ বলে আখ্যায়িত করে তিনি বলেন, ক্রমাগত দেশবিরোধী প্রচার চালাচ্ছেন রাহুল। এখন বিদেশের মাটিতেও ভারতের সমালোচনা করছেন। একজন দায়িত্বশীল নেতা হিসাবে তার এ ধরনের কাজ করা উচিত নয় বলে মন্তব্য করেন কিরন। সম্প্রতি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাহুল গান্ধীর ভাষণ সম্বন্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন তিনি।

সংবাদ 2 – শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সতীশ কৌশিক। হৃদরোগে আক্রান্ত আজ তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, কৌশিক ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় অভিনেতা। তার মৃত্যুতে দেশের ক্ষতি হলো। তার মৃত্যু সংবাদ প্রথম টূইট করে জানান তার বন্ধু অভিনেতা অনুপম খের।

সংবাদ 3 – দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য কংগ্রেসকে দায়ী করল বিজেপি মন্ত্রী। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন ,দেশের এই জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কংগ্রেস। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি। যার ফলে জনসংখ্যা বেড়েছে। এই তত্ত্ব তিনি রাখেন সবার সামনে। নাটকে এক নির্বাচনী সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। কংগ্রেসের ভুল নীতির জন্য জনসংখ্যা বেড়েছে বলে দাবি করেন সংসদ বিষয়ক মন্ত্রী।

সংবাদ 4 – ভারতের সঙ্গে পাকিস্তান বা চীনের যে সম্পর্ক সেটা চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন সামরিক সংস্থার রিপোর্টে এই আশঙ্কা ব্যক্ত করে বলা হয়েছে, ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিয়ে আসছে পাকিস্তান।এটা বেশি মাত্রায় হয়ে গেলে ভারত পাকিস্তানের উপর সামরিক হামলা চালাতে পারে।এই পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। আর এক্ষেত্রে চিনও ভারতের বিরুদ্ধে যেতে পারে। সাম্প্রতিক কিছু ঘটনাবলীর প্রেক্ষিতে রিপোর্টটিতে এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।

সংবাদ 5 – সি বি আই এর পরে এবার মনিশ শিশোদিয়াকে ফের গ্রেফতার করল ইডি। আজ তিহার জেলে মনিশ কে জেরা করেছেন ইডির কর্মকর্তারা। এ ব্যাপারে আপত্তি জানিয়ে আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে তাদের নেতাদের দীর্ঘ সময় জেলে রাখা হচ্ছে।। যেখানে সিবিআই একবার গ্রেফতার করেছে সেখানে আবার ইডি কেন হ স্তক্ষেপ করছে সেটা তারা জানতে চান। গতকাল মনীশকে সিবিআই রিমান্ড থেকে ছেড়ে দেওয়ার পর এখন তিহার জেলে রাখা হয়েছে।

সংবাদ 6 – দিল্লি মন্ত্রিসভায় মনিস শিশুদিয়ার জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন সৌরভ ভরদ্বাজ। অতিশিকে শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুটি বিভাগে প্রথমে ছিল শিশোদিয়ার হাতে। এখন শিশোদিয়া জেলে থাকায় পদত্যাগ করেছেন মন্ত্রিসভা থেকে। তাই তার দপ্তর এই দুজনের মধ্যে বন্টন করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সংবাদ 7 – রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মু আজ অমৃতসর স্বর্ণমন্দির পরিদর্শন করলেন। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি স্বর্ণমন্দিরে গেলেন। তাকে স্বাগত জানাতে মন্দিরে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবনত শিং মান। তার সফর উপলক্ষে স্বর্ণমন্দির চত্বরে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *