কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) অস্কার জিতল ভারতীয় ছবি আর আর আর এর গান নাটু নাটু
২) বেস্ট ডকুমেন্টারি হিসাবে ভারতের দ্যা এলিফ্যান্ট বিসফরাস অস্কার জিতল
৩) রাহুলকে মাফ চাইতে হবে /বিজেপির দাবি নিয়ে অচল সংসদ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – আজ চলচ্চিত্র জগতে ভারতের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর আর আর ছবির গান নাটু নাটু বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এই গানের গীতিকার চন্দ্র বোস ও গায়ক এম কেরামনি। আর আর সিনেমার এই গানটি আগেই হিট হয়েছিল। এই গানটি অস্কার ছিনিয়ে নিল। যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক রেকর্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এই পুরস্কার প্রাপ্তি ভারতের জন্য অত্যন্ত গৌরবের।এই গান বহুকাল মানুষের হৃদয়কে নাড়িয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি গানটি গায়ক গীতিকার ও ছবির পরিচালক কে ধন্যবাদ জানান ‌।

সংবাদ 2 – আজকের দিনে ভারতের আরও একটি ডকুমেন্টারি অস্কার পুরস্কার পেল। মুনির মুঙ্গার এলিফ্যান্ট বিসফোরাস সেরা ডকুমেন্টারি হিসেবে পুরস্কৃত হয়েছে। এক মা ও মেয়ের কাহিনী কে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন পরিচালক। একই দিনে ভারত দুটি অস্কার জয়ী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় এই ডকুমেন্টারি পুরস্কার পাওয়ায় পরিচালক ও শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ 3 – আদানি ইস্যুতে আজ সারা দেশে বিক্ষোভ দেখালো কংগ্রেস। চন্ডিগড় সহ দেশের বিভিন্ন রাজধানীতে কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে‌ বলেন আদানি ইস্যুতে সরকার সংসদীয় কমিটি গঠন করছে না। তাই সারাদেশে কংগ্রেস বিক্ষোভ দেখাবে। এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর মৌনতাকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করে ন।

সংবাদ 4 – বিদেশে ভারতবর্ষের বদনাম করেছেন রাহুল গান্ধী তাই তাকে ক্ষমা চাইতে হইবে। বিজেপির এই দাবি নিয়ে আজ সংসদে ব্যাপক হাঙ্গামা হয়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গুয়েল বলেন বিদেশে ভারত বিরোধী বক্তব্য রাখছেন রাহুল গান্ধী তাই তাকে ক্ষমা চাইতে হবে। এর জবাবে কংগ্রেস সদস্যরা চিৎকার শুরু করেন । এনিয়ে দুপক্ষে প্রচুর ববাদানুবাদ হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত সংসদ স্থগিত করার কথা ঘোষণা করেন স্পিকার।

সংবাদ 5 – আজান নিয়ে ফের একটি বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস ইয়াদুরেপ্পা‌। তিনি বলেন আল্লাহ কি বধির যে মাইক দিয়ে চিৎকার দিতে হয়। আযানের সময় উচ্চস্বরে মাইক বাজানোর তীব্র বিরোধিতা করে তিনি এই মন্তব্য করেন। তার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে। প্রসঙ্গত এ ধরনের মন্তব্য করতে বরাবরই তাকে দেখা যায়।

সংবাদ 6 – এলাহাবাদ হাইকোর্টের চত্বরে থাকা মসজিদটি তিন মাসের ভিতর সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসম্পর্কে হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে সুপ্রিম কোর্ট বলেছে, আদালত চত্বরে কোন ধরনের মসজিদ থাকতে পারে না। এই মসজিদ সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সুপ্রিম কোর্ট বলেছে মসজিদ কর্তৃপক্ষ চাইলে সরকারের কাছে অন্য কোন জায়গা বিকল্প হিসাবে দেওয়ার জন্য আবেদন করতে পারে।

সংবাদ 7 – বিবিসি ডকুমেন্টারি বন্ধ করতে মধ্যপ্রদেশ বিধানসভায় একটি বিল পাস হলো। বিল পাসের পর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন বিবিসির ডকুমেন্টারি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে অপমান করতে ও ভারতের বদনাম করতে। ডকুমেন্টারি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভারতকে বদনাম করার এধরনের প্রয়াস কোন অবস্থায় মেনে নেওয়া যায় না। তিনি এই ডকুমেন্টারির তীব্র ভাষা নিন্দা করে বলেন এটা হল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে , যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি খর্ব করা যায়।

সংবাদ 8 – মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই ও ই ডি রেইড চলছে। আর এর মাঝেই দিল্লি বিধানসভার বিধায়ক ও মন্ত্রীদের বেতন ৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনির শিশু দিয়া এখন জেলে বন্দি রয়েছেন। আরেক মন্ত্রি সত্যেন্দ্র জৈন জেলে বন্দি। আপের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে চলছে ই ডি অভিযান। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে এই বেতন বৃদ্ধি অত্যন্ত আশ্চর্যক বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *