কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) রাহুল গান্ধীর মাফ চাওয়ার দাবি নিয়ে উত্তাল সংসদ/তিন দিন থেকে অচল
২) আদানি ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতে আমার মন্তব্য নিয়ে বিতর /বললেন রাহুল গান্ধী
৩) দেশকে অপবাদ করার জন্য রাহুলকে মাফ চাইতেই হবে/দাবি কেন্দ্রীয় আইনমন্ত্রীর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রাহুল গান্ধীর মাফ চাওয়া প্রসঙ্গে আজও অচল ছিল সংসদ। বিজেপি সদস্যরা রাহুল গান্ধী মাফ চাইতে হবে এই স্লোগান দিতে থাকেন। বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল গান্ধী তাই তাকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে ।এই দাবি জানান বিজেপি সাংসদরা। তিন দিন থেকে আজ পর্যন্ত সংসদের কোন কাজকর্ম হতে পারেনি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন রাহুল গান্ধীর উচিত সংসদে এসে ক্ষমা চাওয়া।

সংবাদ 2 – আদানি ইসু থেকে দৃষ্টি ঘুরিয়ে নিতেই আমার মন্তব্য কে নিয়ে বিতর্ক তৈরি করছে বিজেপি। সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন আমার মনে হয় না সংসদে আমাকে বলতে দেওয়া হবে। সংসদে কথা বলার অধিকার আমার আছে। আদানির প্রসঙ্গে সরকার বিরোধীদের দাবি কে পাত্তা দিচ্ছে না। উল্টো তার মন্তব্য কে সামনে রেখে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নিতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ 3 – মাফ চাওয়ার কোন প্রশ্নই উঠে না। বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে‌। তিনি বলেন এই পরিবার থেকে দুজন প্রধানমন্ত্রী দেশের জন্য শহীদ হয়েছে ন। তাই দেশের সম্মান কিভাবে রাখতে হয় তারা খুব ভালই জানেন।

সংবাদ 4 – রাহুল গান্ধীর সমালোচনা করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজূ । তিনি বলেন, রাহুল গান্ধীর জানা উচিত কোন জায়গা কি মন্তব্য করতে হয়। তিনি দেশের অপমান করবেন আর আমরা চুপ করে বসে থাকব এটা হতে পারে না। এই বক্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতেই হবে তিনি মন্তব্য করেন।

সংবাদ 5 – মধ্য প্রদেশ সরকার সম্প্রসারণে জ্যোতিরাদিত্য সিন্দিয়ার মতামত নেওয়া হবে। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন মন্ত্রিসভায় দুইজনকে অন্তর্ভুক্ত করা হবে। এই দুইজন সিন্ধিয়ার সমর্থক। গত কয়েক মাস থেকে সিন্ধিয়ার সঙ্গে প্রদেশ বিজেপির দূরত্ব বাড়ছিল। এই সম্প্রসারণের ফলে সেই দূরত্ব কিছুটা কমবে বলে আশা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সংবাদ 6 – লালু প্রসাদ যাদব শুধুমাত্র জামিনে মুক্তি পেয়েছেন অপরাধ থেকে মুক্তি পান নি। এই মন্তব্য করলেন বিহারে বিরোধী দলনেতা সুশীল মোদী। তিনি বলেন,জামিনে মুক্তি পেয়েই লালু পরিবার উৎসব শুরু করেছে। ভাবটা এমন যেন তারা মামলা জিতে ফেলেছে। এটা তো শুধুমাত্র জামিন হয়েছে। মামলায় লালু পরিবার দোষী প্রমাণিত হবে বলে তিনি দাবি করেন।

সংবাদ 7 -পুরনো পেনশন নিতে চালুর দাবিতে বিক্ষোভ চলছে মহারাষ্ট্রে। আজ রাজ্য সরকারের কর্মচারীরা গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি মহারাষ্ট্রে পুরনো পেনশন নশন নীতি চালু করতে হবে। ওস্তাদ হিমাচল প্রদেশ ও ছত্রিশগড় সরকার যদি এই নীতি চালু করতে পারে তাহলে কেন মহারাষ্ট্ সরকার পারবে না এটা তারা জানতে চান। গত কয়েকদিন থেকেই রাজ্য সরকারের কর্মচারীরা রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *