কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) কর্ণাটক বিধানসভা নির্বাচন ১০ মে/ভোট গণনা ১৩ মে
২) বিশ্বের আর্থিক সংকট মেটাতে গ্লোবাল সাপ্লাই চেইনে সংস্কার আনতে হবে/সিইও সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী
৩) রাহুল গান্ধী ইস্যুতে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কর্নাটকে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মে কর্নাটকে বিধানসভার ভোটগ্রহণ করা হবে। ফলাফল ঘোষিত হবে ১৩ মে। আজ এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে কর্নাটকে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল। কর্নাটকে ২২৪ টি আসনে ভোট গ্রহণ করা হবে। বিজেপি ও কংগ্রেস দুই দলই দাবি করছে তারা এবার ক্ষমতায় আসছে ‌। ইতিমধ্যে কর্ণাটকে নির্বাচনের প্রচার চলছে জোরদার ভাবে।

সংবাদ 2 – বিশ্বের বিভিন্ন সংকট সমাধানের জন্য গ্লোবাল সাপ্লাই চেইনে সংশোধন আনা প্রয়োজন। এস ই ও দেশগুলির শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্তব্য করে বলেন, কভিডের পর বিশ্বের অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত হয়েছে। তাই গ্লোবাল সাপ্লাই চেইনে সংশোধন আনতে হবে। কোভিড পরবর্তী সময়ে ভারতের অর্থনীতি ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। সদস্য দেশগুলির সম্বন্ধে মাধ্যমে আর্থিক সংকট সমাধান করা সম্ভব বলে মত পোষণ করে প্রধানমন্ত্রী।

সংবাদ 3 – কংগ্রেস আমার কবর খুঁড়তে চায়। কিন্তু তারা আসলে জানে না কাদের কবর খুঁড়ছে। এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত কিছুই লক্ষ্য করছেন। মানুষ তাকে বলেছেন তিনি যেন কংগ্রেসের কবর খোঁড়া না আটকান। কারণ এই কবরে তাদেরই পড়তে হবে। প্রধানমন্ত্রী এক সভায় এই মন্তব্য করেন।

সংবাদ 4- রাহুল গান্ধীর সদস্য পদ বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কংগ্রেস মশাল মিছিল কর। কংগ্রেস নেতা জয়রাম রমেশের নেতৃত্বে এই মিছিলে সমর্থকরা অংশ নেন। থেকে একজন মহিলাকে রাত দশটার সময় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসর। কোন মহিলা পুলিশের সাহায্য না নিয়েই এই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জানিয়েছে দেশব্যাপী এ ধরনের প্রতিবাদ চলতে থাকবে।

সংবাদ 5 – সবারকার সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্যের পরে নারাজ ছিল শিবসেনা। শেষ পর্যন্ত শরৎ পাওয়ারের হস্তক্ষেপে বিরোধীদের জোটে সামিল হল শিবসেনা। সনদ পাওয়ার কংগ্রেসকে বুঝিয়েছেন যাতে সাভারকার সম্বন্ধে রাহুল গান্ধী কোন ধরনের মন্তব্য না করে ‌। সম্পর্কে একটা সমঝোতা হওয়ার পরেই শিবসেনা এখন জুটে আসছে। এবং বিভিন্ন বৈঠকেও বসবে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এসব বৈঠকে অংশ নেবেন।

সংবাদ 6 – রাহুল গান্ধী একজন অহংকারী এবং দায়িত্বজ্ঞানহীন এই মন্তব্য করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ক্ষমা না চেয়ে অহংকারের বশবর্তি হয়ে জেদ দেখিয়ে গেছেন রাহুল গান্ধী। হল কান্দি মনে করেন ভারতের শাসন করার আজীবন অধিকার তারা পেয়ে গেছেন। তাই তারা এ ধরনের অহংকারী আচরণ করেন ।এই মন্তব্য করেন রেলমন্ত্রী।

সংবাদ 7 – এবার কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র পশ্চিমবঙ্গ কে বঞ্চনা করছে ও প্রাপ্য টাকা ফেরত দিচ্ছে না। এই কথা কে সামনে রেখে আবেদন মূর্তির সামনে ধরনায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতারা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং কেন্দ্রের বিরুদ্ধে বেশি মুখর হয়েছেন। অবশ্য এই অবস্থান ধর্মঘটের ঘোষণা পূর্ব নির্ধারিত ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *