১) অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে প্রাননাশের হুমকি খালিস্থানি জঙ্গির
২) দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র বিজেপি /বললেন অমিত শাহ
৩) আজ বিহারের নালন্দায় ফ্ল্যাগ মার্চ করলো সেনাবাহিনী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে হত্যার হুমকি দিল এক ব্যক্তি। নিজেকে খালিস্থানি সমর্থক দাবি করে ওই ব্যক্তি মোবাইলে মুখ্যমন্ত্রীকে প্রাননাশের হুমকি দেয়। এমন একটা সময় মুখ্যমন্ত্রী কে এই হুমকি দেওয়া হয়েছে যখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুয়াহাটিতে ছিলেন। পুলিশ জানিয়েছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং যে ফোন থেকে এই কল এসেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ 2 – আম আদমি পার্টির যদি আসামে ক্ষমতায় আসে তাহলে বিদ্যুৎ বিল ফ্রি করে দেওয়া হবে। আজ গুয়াহাটিতে আপের এক সমাবেসে এই মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আপ শাসিত দিল্লি ও পাঞ্জাবের মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছেন। অসমের মানুষকে আমরা এই সুযোগ দিতে পারব। মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া যায়, এই যাদুটা একমাত্র কেজরিওয়াল জানেন বলে তিনি মন্তব্য করেন। অসমে উন্নয়নের নামে শুধুমাত্র অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 3 – দাঙ্গা পীড়িত বিহারের নালন্দায় আজ সেনাবাহিনী ফ্ল্যাগমার্চ করেছে। রামনবমীর দিনে এখানে দাঙ্গা হয়েছিল। পুলিশ কিছু দাঙ্গাবাজকে গ্রেফতার করেছে ।আজ শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সেনাবাহিনী ফ্লাগ মার্চ করেছে ।এখন পরিস্থিতি শান্ত রয়েছে।শুধু নালান্দায় নয় শাসারামে রামনবমীর দিন দাঙ্গা হয়েছিল। আপাতত দুটি জায়গায় কারফু জারি করা হয়েছে।
সংবাদ 4 – দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করতে বিহার সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি এক জনসভায় বলেন, একমাত্র দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করতে পারে বিজেপি ।বিজেপি সরকার ক্ষমতায় আসলে কোন দাঙ্গা হয় না। আর যেখানে বিহারে আর জেডি সরকারে রয়েছে সেখানে দাঙ্গাতো হবে এটা জানা কথা। একমাত্র বিজেপি সরকার এলে দাঙ্গাবাজরা ভয়ে থাকে এবং কোন ধরনের দাঙ্গা করতে ভয় পায়। এবং সাসারাম ও নালন্দার ঘটনায় তিনি চিন্তিত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদ 5 – পশ্চিমবঙ্গের দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ।তিনি বলেন পশ্চিমবঙ্গ এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি মডেল রাজ্য হয়ে দাঁড়িয়েছে। এখানে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তোষন নীতির ফলে দাঙ্গাবাজরা দাঙ্গা করতে সাহস পাচ্ছে বলে তিনি মন্তব্য করছেন।
সংবাদ 6 – রামনবমীর দিনে পশ্চিমবঙ্গ বিহারে যে দাঙ্গা হয়েছে সেটার জন্য বিজেপিকে দায়ী করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তিনি বলেন ২০২৪ সালের নির্বাচনে জেতার জন্য বিজেপি এই ঘৃন্য রাজনীতি করছে এবং বিভেদের বীজ রোপণ করছে। ইচ্ছাকৃতভাবে দুই রাজ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আগামী নির্বাচনে ফায়দা তোলা যায়। এই মন্তব্য করেন রাজ্যসভার এই সাংসদ।
সংবাদ 7 – দেশে করোনা বাড়ছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮২৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। এভাবে প্রতিদিন করোনা বেড়েই চলছে। তবে বৃদ্ধির হার কম থাকলেও আগামীতে যে এই হার বাড়বে না তার কোন নিশ্চয়তা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ।


