কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1  – করিমগঞ্জ জেলার বারইগ্রাম এরালিগুলে একটি গুহার সন্ধান মেলে। এরালিগুল ১৫ নং অসম পুলিশ বাহিনীর সদর দপ্তর থেকে মাত্র ৫০০ মিটার দূরে ১০ মিটারের চেয়ে বেশি গোহা উদ্ধার হয়। উল্লেখ্য, গত আট মাস আগে বিনোদিনী এলাকায় আরেকটি গুহার সন্ধান পাওয়া গিয়েছিল। তখন ওই ঘটনার সঙ্গে এন এস সি এন জড়িত ছিল বলে জানা গিয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও আপত্তিকর কোন কিছু পাওয়া যায়নি।

সংবাদ 2 – অবৈধ নেশা কারবারিদের বিরুদ্ধে এবার মাঠে মহিলারা। সুপ্রাকান্দি জিপিতে চলছে মদ-গাঁজা সহ অবৈধ জোয়ার আড্ডা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় এভাবেই চলে আসছে অবৈধ নেশা সামগ্রীর রমরমা ব্যবসা। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিবাদ করলেও স্থানীয় সচেতন নাগরিকদের প্রতিবাদে তাদের অবৈধ ব্যবসায় কোনো ধরনের প্রভাব পড়েনি। তাই শেষ পর্যন্ত এলাকার মহিলারা তাদের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া এবং জেলাশাসকের হাতে এক স্মারকপত্র তুলে দিয়ে এদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ 3 – রেশন কার্ড আবেদন প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন সপ্তগ্রাম জিপির জনগণ। সমগ্র রাজ্যে যখন শুরু হয়েছে নতুন রেশন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া তখন নরসিংপুর উন্নয়ন খণ্ডের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠেছে দূর্নীতির অভিযোগ।রেশন কার্ড আবেদন প্রক্রিয়ায় বিভিন্ন নথিপত্রের প্রয়োজন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয় লোকজন । বর্তমান সরকার জনস্বার্থে নতুন রেশন কার্ডের আবেদন নিয়ে কিছু বিধিনিয়ম তৈরী করেছে।

তবে সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহকর সহ আয়কর প্রদান করার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছেন জিপি সচিব ও সভাপতি । সোমবার স্থানীয় জনগণ জিপি কার্যালয় প্রাঙ্গণে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। অবশেষে পরিস্থিতি সামাল দিতে ধলাই পুলিশ সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে যায়। বিষয়টি খতিয়ে দেখতে জিপি সচিব সহ কর্মকর্তাদের ধলাই থানায় নিয়ে যায় পুলিশ ।শেষে জিপি সভাপতি সমসুল হক মজুমদারকেও থানায় ডেকে বিষয়টি সমাধান করেন ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বরুয়া।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – হাইলাকান্দি জেলার পাঁচগ্ৰাম সেন্ট্রাল ব্যাংকে চরম ভোগান্তি ও হেনস্তার শিকার গ্ৰাহকরা। নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন ব্যংকে সেবা নিতে আসা গ্ৰাহকরা। ব্যাংক কর্তৃপক্ষ মর্জিমাফিক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ গ্ৰাহকদের। লিঙ্ক নেই অজুহাত দেখিয়ে প্রায় প্রতিদিন ব্যাঙ্কের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।এতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহক।গ্ৰাহকদের অভিযোগ অনেক সময় এসব অনিয়ম-অব্যস্থাপনার বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে অভিযোগ করলেও কোন পাত্তা দেন না তিনি।

ফলে সাধারণ গ্রাহকের কান্না তাদের কানে পৌঁছে না। তাই ব্যাংকে অনিয়ম, গ্রাহক হয়রানি, এখন রীতিতে পরিণত হয়েছে।এনিয়ে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়লেন গ্ৰাহকরা। অভিযোগ পেয়ে তড়িগড়ি সেন্ট্রাল ব্যাংক ব্রাঞ্চে ছুটে যান পাঁচগ্ৰাম ইয়াং ষ্টার ক্লাবের কর্মকর্তারা। পরে ইয়াং ষ্টার ক্লাবের কর্মকর্তারা গ্ৰাহকদের নিয়ে ব্রাঞ্চ ম্যানেজারকে‌‌ ঘেরাও করে গ্ৰাহকদের অভিযোগ তুলে ধরে বলেন আধার কার্ড লিঙ্ক করতে এলে নানা অজুহাত দেখানো হয়। দীর্ঘ সময় ব্রাঞ্চ ম্যানেজার কে ঘেরাও করে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি ও হয়রানি করা নিয়ে প্রতিবাদ জানান গ্ৰাহকরা ।পরে ব্রাঞ্চ ম্যানেজার তাদের আশ্বাস দেন বুধবার‌ থেকে রীতিমত সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আধার কার্ড লিঙ্কের কাজ হবে।

সংবাদ 5 – ফেরি ভাড়া বৃদ্ধি না করার দাবিতে মঙ্গলবার কাছাড় জেলার আভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকপত্র প্রদান করেন ছোট দুধপাতিল এলাকার বাসিন্দারা। কার্যনির্বাহী বাস্তুকরের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের এস ডি ও স্মারকপত্র গ্রহণ করেন। এর পর তারা বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে নদী পারাপারের নৌকাগুলোর লেসি দিগুণ ভাড়া দাবি করছে। আগে নদী একদিকে পার হলে দু’টাকা এবং যাওয়া আসায় চারটাকা দিতে হত। গত মে মাসে একটি সরকারি নির্দেশ মতে এই ভাড়া ধার্য হয়েছিল। যদিও খুচরোর অভাবের জন্য জনগণের কাছ থেকে পাঁচ টাকা সংগ্রহ করত লেসিরা। কিন্তু হঠাৎই নৌকা ভাড়া দিগুণ করে জনগণের উপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ 6 – শিলচর মেহেরপুর স্থিত প্যরাডাইস হোম এনজিও বেশ কিছু দিন থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সেবা করে আসছে l গত কিছুদিন আগে শিলচর শহরের আশ্রম রোডের আবর্জন স্তূপ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে সমাজসেবী সুবির ধর ও শিলচর সধর থানার পুলিশ তাকে আরও যত্ন এবং সুরক্ষার জন্য প্যরাডাইস এনজিওতে সামঝে দেন। রবিবার দুপুরে এই ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে প্যরাডাইস এনজিওর সম্পাদক মবজল হোসেন বলেন, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনোও পরিচয় পাওয়া যায়নি বা তার কোন নিকটাত্মীয় বের হননি।

শুধু এটাই জানতে পেরেছেন সে একজন ইসলাম ধর্মাবলম্বী লোক এবং তাঁর বাড়ি উত্তর প্রদেশে। রবিবার সেই ব্যক্তির মৃত্যুর পর রাঙ্গিরখাড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাঙ্গিরখাড়ির পুলিশের সহযোগিতায় সোমবার ময়নাতদন্তের পর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে ৭২ ঘন্টার জন্য রাখা হয়েছে মৃত দেহ সনাক্ত করার জন্য। এই সময়ে মধ্যে যদি তার কোন নিকট আত্মীয় বের না হলে প্রশাসনের নির্দেশে অনুযায়ী শিলচর বিলাপার সরকারি কবরস্থানে ধর্মিয় রিতি অনুযায়ী দাফন করা হবে।

সংবাদ 7 – কাছাড়ের মনিপুর সীমান্তের লালপানিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। বছর ২০ এর শাহরুখ আহমদ চৌধুরী নামের এক যুবকের বাইকের সঙ্গে যাত্রীবাহী একটি ক্রুজারের ধাক্কা লাগে এবং শাহরুখ ছিটকে মাটিতে পড়েন। আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাতায়। এদিকে ঘটনাস্থলঘটনাস্থল থেকে ক্রুইজার চালক পলায়ন করে। নিহত শাহরুখের ঘর লালপানি অঞ্চলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *