এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – পুনর্বাসন এবং নথিপত্র থাকা জমির মালিকদের পাট্টা প্রদানের দাবিতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের হাতে স্মারকপত্র তুলে দিলেন কটামনির উচ্ছেদিত এলাকার জনগণ। বুধবার কটামনি এলাকার শতাধিক লোক একত্রিত হয়ে জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলাশাসকের নিকট তাদের দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন তাদের হাতে জমির মালিকানা দাবি করার জন্য পর্যাপ্ত পরিমাণে নথিপত্র রয়েছে। এগুলো জেলাশাসককে দেখালে তিনি এব্যাপারে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা। অন্যদিকে সিটিজেন ফোরামের সভাপতি খায়রুল আমিন বলেন, তাদের এনজিও সিটিজেন ফোরামের উপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তাই তিনি এব্যপারেও জেলাশাসককে তদন্তের আহ্বান জানিয়েছেন।
সংবাদ 2- শরিফনগর জাতীয় সড়কে বাইক ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত ৩। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে গেল একটি চার চাকার বাহন। জানা যায় করিমগঞ্জ থেকে পাথারকান্দি অভিমুখী একটি দ্রুতগতির বাইককে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় একটি অল্টো গাড়ি। গাড়িতে ছিলেন নিলাম বাজার আলমখানি গ্ৰামের সৈয়দ সাহাব উদ্দিন এবং তার মা আয়েশা বেগম। তাদের দুজনকে আহত অবস্থায় স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে বাইকটি জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে যাওয়ার ফলে বাইক আরোহী আমান উদ্দিন আহমেদ গুরুতরভাবে আহত হয়েছেন। তাকেও সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
সংবাদ 3- সোনাইয়ে আত্মহত্যা গৃহবধুর। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সোনাই থানার অন্তর্গত বেরাবাক দ্বিতীয় খন্ডের স্বামীর ঘরে ওড়না দিয়ে সিলিং ফ্যানে রুমি বেগম বড়ভুঁইয়া (২৮) নামের গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির অন্য লোকরা। সঙ্গে সঙ্গে টেট শিক্ষক স্বামী আহমেদ হোসেন বড়ভুঁইয়াকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন স্বামী। গৃহবধূর বাবার বাড়ি লোকেরাও। দুটি সন্তান রেখে গৃহবধূর আত্নঘাতির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দেয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- উধারবন্দের পানগ্রামের দিঘিরপারে উদ্ধার হলো এক বিরল প্ৰজাতির হরিণ । বুধবার সকালে দিঘিরপারের একটি পুকুর পারে এই বিরল প্রজাতির হরিণ দেখতে পান স্থানীয়রা । পরে বিষয়টি উধারবন্দ বন বিভাগকে জানানোর পর বনবিভাগের কর্মীরা এসে হরিনটিকে উদ্ধার করে উধারবন্দ বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে । পরে উদ্ধার হওয়া হরিনটিকে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে ।
সংবাদ 5 – বুধবার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের ৬৫ নং স্মিথনগর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঠিক শিক্ষার বিকাশে সর্বদা তৎপর থাকতে বলেন।তাছাড়াও এদিন মন্ত্রী পালংঘাট উন্নয়ন খণ্ডের ৬২ জন এবং বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের ২০ জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
সংবাদ 6 – সোনাইর ঐতিহ্যবাহী সোনাই ক্লাবের গোল্ডেন জুবিলী অনুষ্ঠানের সূচনা হল। বুধবার সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুঁইয়া ছয়দিন ব্যাপী ক্লাবের অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রভাত ফেরীর মাধ্যমে কার্যসূচির সূচনা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভুঁইয়াকে ব্যান্ড পার্টির মিছিলের মাধ্যমে স্বাগত জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের সভাপতি আশরাফ হোসেন লস্করের পৌরোহিত্যে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন সোনাইর ঐতিহ্যবাহী ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। নানা কার্যসূচির মাধ্যমে ক্লাবের রজতজয়ন্তী অনুষ্ঠান চলবে আগামি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।


