এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – সেনা সরে গেলে আত্মহুতির হুঙ্কার দিয়ে দিনরাত আন্দোলন অব্যাহত মণিপুর রাজ্যের অসম সীমান্তবর্তী জিরিবামের বড় বেকড়া সহ পার্শ্ববর্তী গ্রামের কয়েক হাজার নীরিহ জনগণের। অসম রাইফেলসের ক্যাম্প না থাকলে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের পথে পা দিবেন বলে জানান আন্দোলনরতরা। তারা জানান, ২০০৫ সালের আগে বৃহত্তর ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ত্রাস সৃষ্টিকারী সংগঠনের চাপে নানা জঠিল অমানবিক ঘটনার স্বীকার হতে হয়। পরে রাইফেলসের ক্যাম্প বসানোর পর প্রায় সুরক্ষিত ছিলেন তারা।কিন্তু রহস্যজনক কারণে অন্যান্য আর্মি ক্যাম্পের মতো ওই সঙ্কীর্ণ এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় সেনাদের।
এতে তারা আগের মতো ত্রাসের আশঙ্কা আঁচ করে সুরক্ষা সুনিশ্চিন্ত করতে আর্মি ক্যাম্প না সরানোর দাবিতে মাঝপথে আন্দোলনে বসতে বাধ্য হন অসুরক্ষিত জনগণেরা।সেনা শিবির তুলে নেওয়ার পেছনে মণিপুর সরকারের কি অভিসন্ধি স্পষ্ট তুলে ধরার জোরালে দাবী করেন আন্দোলনরত নিরীহ নাগরিকরা।জিরিবাম থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার গভীর অরণ্যে আচ্ছন্ন সঙ্গটজনক সড়কের পর বসবাসরত বড়বেকড়া সহ আশপাশের একাধিক জনগণের মা ও বোনের সুরক্ষাজনিত আতঙ্ক রোধে কি ইতিবাচক পদক্ষেপ নেবে সরকার।
সংবাদ 2- শিক্ষক রূপে আইপিএস আনন্দ মিশ্র । দ্বিতীয় পর্যায়ে গুণোৎসবে ধলাই বিধানসভা কেন্দ্রের আইরংমারা এমই স্কুলে শিক্ষক রূপে দেখা গেল এনকাউন্টার স্পেশালিস্ট আনন্দ মিশ্রকে। বৃহস্পতিবার আইরংমারার এই স্কুলে ৪৮৫ জন ছাত্রছাত্রীকে পাঠদান করান আইপিএস আনন্দ মিশ্র। তিনি এদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকে বহু পরামর্শ দেন। তিনি মাদকদ্রব্য থেকে বর্তমান যুব সমাজকে বাচাতে সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জন্য সরকারের কাছে আহ্বান জানান।
সংবাদ 3 – মহাশিবরাত্রি উপলক্ষে ঐতিহ্যবাহী শৈব তীর্থ ভূবন পাহাড়ের ভূবন মেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমুল পরিবর্তন ঘটেছে শৈব তীর্থ ভূবন পাহাড়ের । পূন্যার্থীদের জন্য স্বেচ্ছাসেবী সংঘঠনের কর্মকর্তারা স্থানে স্থানে বিনামূল্যে অল্পাহার ও পানীয় জলের বন্দোবস্ত করেছেন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে পর্য্যাপ্ত পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করার পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য আলাদা করে শৌচাগার নির্মান করা হয়েছে। এছাড়াও সরকারি ও বেসরকারি ভাবে চিকিৎসা পরিষেবার সুব্যবস্থা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে সাধু সন্তদেরও পাহাড়মুখী হতে দেখা গেছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – শহরে কৃত্রিম বন্য রোধ করতে এবার মাঠে করিমগঞ্জ পুরসভা পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব। বর্ষার মরশুম আসার আগেই এবার করিমগঞ্জ শহরের নালা পরিষ্কারের কাজে হাত দিয়েছে করিমগঞ্জ পুরসভা। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি নালা পরিষ্কার করতে দেখা গেল পুরসভার সাফাই কর্মীদের। ওইদিন সেখানে কাজ পরিদর্শনে ছিলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, উপ পুরপতি সুখেন্দু দাস সহ আরো দুই পুর কমিশনার।
সংবাদ 5 – শিলচরে এবারের গান্ধীমেলায় ফুটপাতের ব্যবসায়ীদের ব্যবসা করার অনুমতি না দেওয়ায় এডিসির সঙ্গে সাক্ষাৎ করেন ফুটফাত ব্যবসায়ীরা l বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়ে সাংবাদিকদের জানান প্রায় ত্রিশ বছর থেকে তারা গান্ধী মেলার ফুটপাতে ব্যবসা করে আসছেন । এবছর তাদের গান্ধী মেলায় ব্যবসার জন্য অনুমতি না দেওয়ায় বিপাকে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী । তাই তারা অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরেন । তারা আরো বলেন, যদি তাদের মেলাতে ব্যবসা করার অনুমতি না দেওয়া হয় তাহলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে l
সংবাদ 6 – গুমড়া পুলিশের নাম করে সুপারির ট্রাক পাচার করার জন্য নগদ সাড়ে ৭ লক্ষ টাকা আদায় করার অভিযোগে চার দালালকে আটক করেছে পুলিশ। এই দালালরা পুলিশের সঙ্গে তাদের সম্পর্ক আছে বলে বেশ কয়েকটি অবৈধ বার্মিজ সুপারির ট্রাকের মালিক থেকে সাড়ে সাত লক্ষ টাকা আদায় করেছিল বলে অভিযোগ রয়েছে। ধৃত চার যুবক হচ্ছে দামছড়ার নজরুল ইসলাম, সুব্রত বৈষ্ণব, শাহজাহান উদ্দিন এবং গুমড়া ষষ্ঠ খন্ডের মুজাক্কীর হোসেইন।


