এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আমজুরঘাট নতুনরামনগর সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর পদে মনোনয়ন জমা পড়ল রবিবার। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। মোট ১৫ টি পদে একেকজন প্রার্থী মনোনয়ন জমা করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ে কোনও অসুবিধা না হলে এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির সদস্য নির্বাচিত হবেন। মোট পনেরটি সদস্য পদে দুর্বল আটটি, সবল চারটি, এসসি একটি ও মহিলা দুটি সংরক্ষিত রয়েছে। আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির মনোনয়ন পত্র গ্রহণে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন এটি বড়লস্কর, এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে জাকির হোসেন, অবজারভার হিসেবে ছিলেন আদিল হোসেন, রামকমল সিংহা ও সচিব আপনার হুসেন বড়ভূঁইয়া সহ অন্যান্যরা।
সংবাদ 2 – প্রায় দশ থেকে বারো হাজার ভক্ত রবিবার আটত্রিশের শিবমন্দিরে পুজো দিয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই শিবমন্দিরে রবিবার সকাল সাতটা থেকে ভক্তরা হেটে রওয়ানা দেন। প্রায় তিন কিলোমিটার পাহাড়ী পথ অতিক্রম করে শিবমন্দিরে গিয়ে পুজো দেন তারা। শুধু কাটিগড়া নয়, হাইলাকান্দি, বদরপুর, করিমগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে শিবলিঙ্গে পুজো দিয়েছেন।
সংবাদ 3 – জীব সেবাই শিব সেবাকে মূল মন্ত্র হিসেবে ধরে নিয়ে সুদূর করিমগঞ্জ থেকে ভুবনে এসে পুর্ণ্যার্থীদের চা, মুরি, খিচুড়ি সহ পান শুপারী বিতরণ করল এক বেসরকারি সামাজিক সংগঠন। ওই সংগঠনের কুড়ি জনের মতো কর্মকর্তারা দিনরাত ভুবন পাহাড়ে অস্থায়ী শিবির করে সেবামূলক কার্যক্রম করেন।ওই বেসরকারি সংগঠনটি হল করিমগঞ্জ ছন্তর বাজার পান ও সুপারী ব্যবসায়ির সন্মিলিত ত্রিনাথ কমিটি।ভুবন পাহাড়ে আসা যাওয়ার পথে দর্শনার্থীদের প্রায় তিন দিন ওই সব খাবার বিতরণ করেন বলে জানান তারা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – উধারবন্দের বিভিন্ন গ্রাম-বাগানে পালিত হলো শিবরাত্রি উৎসব। শনিবার ও রবিবার ব্রিটিশ আমলের স্থাপিত জাগ্রত অরুণাবন্দ চা বাগানে এ উপলক্ষে ছিলো পুজো, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ। রবিবার আয়োজক কমিটির সম্পাদক গোলক গোয়ালা এব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন সভাপতি রঞ্জিত ভূমিজ, কার্যকরী সভাপতি দেবাশিস লোহার, কোষাধ্যক্ষ কান্ত চৌধুরী।
কুম্ভীরগ্রাম শিববাড়িতেও ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। চাম্পাটিলা টিকল শিববাড়িতেও পুজো দিতে ভক্তদের লাইন ছিল দীর্ঘ। সব স্থানেই কমিটির পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিলো। এছাড়াও উত্তর উধারবন্দের অন্যান্য স্থানেও শিবরাত্রি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ 5 – ভুবন থেকে বাড়ি ফেরার পথে আকবরপুরে সড়ক দূর্ঘটনা, পুরুষ মহিলা মিলে আহত পাঁচ জন। রবিবার উত্তর করিমগঞ্জের আকবরপুরে ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনা সংঘটিত হল। একটি গাড়ি নিয়ন্ত্ৰণ হারিয়ে ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে গড়িয়ে পড়ে। জানা গেছে শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ে মহাদেবের পুজা সেরে উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার মালিপাড়ার বাড়িতে ফেরার পথে ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এতে আহত হয়েছেন তিন মহিলা সহ পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।


