এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1– বহু চর্চিত বেতুকান্দি বাঁধ। এই বাধ কাটার ফলে শিলচর শহর পুরো ডুবে গিয়েছিল। বাদ মেরামত করা জন্য মুখ্যমন্ত্রী শিলচরে কেবিনেট বৈঠকে একটি বড়সড় টাকা বরাদ্দ করেছিলেন। কিন্তু ছয় মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত সেই বাঁধের কাজ শুরু হয়নি। সামনেই বর্ষার মরশুম। স্থানীয় মানুষ আতঙ্কে ভুগছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন ম্যান ম্যাড ফ্লাড। কিন্তু স্থানীয় এক ব্যক্তি বলেন, এটা রাজনৈতিক বন্যা মুখ্যমন্ত্রী থেকে বর্তমান সব সরকারের পক্ষের বেতকান্দিতে উপস্থিত হয়েছিলে শুধু এখানেই শেষ নয় পাঁচজনকে বেতুকান্দি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল, সিবিআই তদন্ত হয়েছিল । এতসব হওয়ার পরও আজ পর্যন্ত সেই বাধের কাজ শেষ হয়নি।
সংবাদ 2 – রোটারি ক্লাব অফ শিলচরের পক্ষ থেকে সোমবার রাজপুর , জালালপুর-নাতানপুর, ভৈরবপুর , নারাইনছরা , কুরকুরী এলাকার বিদ্যুৎ সংযোগহীন ১০০টি পরিবারের হাতে সোলার বাতি সহ টাওয়েল, টুথপেস্ট, ব্রাশ ও সাবান তুলে দেওয়া হয়েছে। কালাইনের রামকৃষ্ণ সারদা সেবা সমিতি প্রাঙ্গনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দুঃস্থ পরিবারের হাতে এসব তুলে দেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি রামানুজ গুপ্ত, সুপ্রতিম রায়, সুস্মিত বিশ্বাস, রাজা সাহা প্রমুখ।
সংবাদ 3 – নিলামবাজার কালিমন্দিরে ভাঙ্গচুরের ঘটনার আসামীদের গ্রেফতারের দাবিতে করিমগঞ্জে ধর্নায় বসলেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি নিলাম বাজার কালিবাড়ী সাধনাস্থলের সামনে নলকুপ স্থাপনকে কেন্দ্র করে হঠাৎ উতপ্ত হয়ে উঠেছিল কালিবাড়ীর সাধনাস্থল। এক সময় শিহাব উদ্দিন নামের এক ব্যক্তি দলবল নিয়ে লাঠি সঠা দিয়ে আক্রমন চালিয়ে ছিল হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর। পাশাপাশি তারা ভেঙ্গে দিয়েছিল মন্দিরের যজ্ঞকোন্ড।
পরে এবেপারে একটি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ আসামী শিহাব উদ্দিন ছাড়া বাকি কাউকে এখন পর্যন্ত গ্ৰেফতার না করায়, সোমবার তাদের গ্ৰেফতারের দাবিতে ধর্নায় বসলেন শ্রীভূমি জেলা হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। তারা ধর্না চলাকালীন সময়ে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা সরগরম করে তুলেন। পরে গ্ৰেফতার না হওয়া আসামীদের গ্রেফতারের দাবিতে একটি স্মারকপত্র জেলা পুলিশ সুপারের হাতে তুলে দিয়ে সংবাদ মাধ্যমের সামনে তাদের মত ব্যক্ত করেন।
সংবাদ 4 – ত্রিপুরায় ফের সরকার করবে বিজেপি দাবি শিলচরের বিধায়ক দীপায়ণ চক্রবর্তীর। সোমবার ত্রিপুরা থেকে শিলচরে ফিরেই সংবাদ মাধ্যমে বিধায়ক দীপায়ণ জানান, সাতত্রিশের বেশি আসনে বিজেপি প্রার্থীর জয় হবে এবং একক ক্ষমতায় সরকার গঠনে ফের সক্ষম হবে বিজেপি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5 – প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুনোদয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলো পূর্ব সোনাইর সুন্দরী জিপির ছয় নম্বর গ্রুপে। সোমবার সকালে কচুদরম চতুর্থ খণ্ডের ভাগাডহরি গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্তাপন করেন এলাকার লোকজন। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে ভুক্তভোগীরা বলেন, প্রকৃত লোকদের বঞ্চিত করে জিপির সংশ্লিষ্টরা পিএমওয়াই ঘরের তালিকা তৈরি করেছেন।
দরিদ্র পরিবারের লোকদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীরা এমনকি অরুনোদয় প্রকল্পে হিতাধিকারী বাছাইয়ে জিপিতে ব্যাপক অনিয়ম করা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন স্থানীয় নাগরিক চান্দু মিয়া লস্কর, কল্পনা বেগম, কদর বেগম লস্কর, আবজল হোসেন, বাবুল হোসেন, মতিন হোসেন লস্কর, রুশনা বেগম, সামসুল আলম।
সংবাদ 6 – সোনাইর ঐতিহ্যবাহী সোনাই ক্লাবের গোল্ডেন জুবিলী অনুষ্ঠান সমাপ্ত হল। সোমবার ছয়দিন ব্যাপী ক্লাবের উৎসবের সমাপ্তি ঘটে। এদিন বিকেলে এ উপলক্ষে ক্লাবের সভাপতি আশরাফ হোসেন লস্করের পৌরোহিত্যে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্টিত বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হুড়। এছাড়াও বক্তব্য রাখেন খোঁজ সংস্থার সম্পাদক সজল লস্কর, ক্লাবের প্রাক্তন সভাপতি বাদশা আহমেদ চৌধুরী, প্রাক্তন সম্পাদক জহির মোহাম্মদ ইকবাল, প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদর মজুমদার প্রমুখ।
সংবাদ 7 – মার্চে শিলচরে ‘দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব’, আসছেন আবির-স্বস্তিকা সহ টলিউডের একঝাঁক তারকা। ক্লাব ইচ্ছেডানা এবং আদ্যা-মা প্রোডাকশনের যৌথ উদ্যোগে শিলচরে আয়োজিত হচ্ছে ‘দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব’। ২৫ ও ২৬ মার্চ বঙ্গভবনে আয়োজিত হবে চলচ্চিত্র উৎসবটি। সাতটি ফিচার ফিল্ম সহ বেশ কয়েকটি ডকুমেন্টারি ফিল্ম দেখানো হবে এতে। অনুষ্ঠানে অংশ নিতে আসবেন টলিউডের বিখ্যাত অভিনেতা আবির চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, অঙ্কিতা চক্রবর্তী সহ অনেকেই। আসছেন অসমের সিনেমা জগতের তারকারাও। আয়োজকদের পক্ষে শর্মিষ্ঠা দেব জানান, এই প্রথমবার প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে বরাক উপত্যকায়।
তিনি বলেন, বাংলা এবং অসমীয়া মিলে মোট সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে ফেস্টিভ্যালে। সঙ্গে রয়েছে ডকুমেন্টারি দেখানোর বিশেষ জায়গা যেখানে তারা চাইছেন স্থানীয় কাজকে তুলে ধরতে। শর্মিষ্ঠা বলেন, ‘কাদম্বরী আজও সহ বেশ কয়েকটি বাংলা সিনেমা এবং একটি অসমীয়া সিনেমা দেখানো হবে এতে। এই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব আয়োজন হচ্ছে শিলচরে। অনুষ্ঠান শেষে বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। অতিথিরা পুরস্কার তুলে দেবেন। প্রতিযোগিতার এক বিশেষ জ্যুরি রয়েছেন, যাদের নাম এখন প্রকাশ্যে আনা হবে না।’


