এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – হৃদয় বিদারক ঘটনা ঘটল কাটিগড়া বিধাসভার কালাইন লক্ষ্মীপুর ৩য় খন্ডের বাসিন্দা নির্মলা সিংহা ও স্বামী দেবাশিষ সিংহের সঙ্গে।দেবাশিষ সিংহের মা থাম্বাল সিংহ ও ছোট ভাই দেবজিৎ সিংহ ১৯ ফেব্রুয়ারী দেবাশিষ ও নির্মলা সিংহের ঘরে প্রথমে লাঠি দিয়ে তারপর ধারালো অস্ত্র দিয়ে দেবাশিষ, নির্মলা সিংহ ও দুই বছরের শিশু সহ তাদের ঘরে আসা একজন মহিলা অতিথির উপর আক্রমণ চালায়। অবস্থা বেগতিক দেখে আহত অবস্থায় দেবাশিষ কোনোরকম পালিয়ে কালাইন থানায় গিয়ে পুলিশ ঘটনাটি জানান। সঙ্গে-সঙ্গে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্ত্রী নির্মলা সিংহ তার দুই বছরের শিশু সহ সঙ্গে তাদের ঘরে আসা মহিলা অতিথিকে আহত অবস্থায় উদ্ধার করে।
এই ঘটনায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন নির্মলা সিংহ। কিন্তু অপরাধী থাম্বাল সেনা সিংহ ও ছোট ছেলে দেবজিৎ সিংহ পালিয়ে যায়। দেবজিৎ সিংহ পেশায় সি.আর.পি.এফে কর্মরত। পরে দেবাশিষ সিংহ, স্ত্রী নির্মলা সিংহ সহ আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজে আহত অবস্থায় সাংবাদিক সামনে নিজের মা ও ভাইয়ের হাতে অত্যাচার সহ প্রাণে মারার ঘটনাটির বিবরনে তুলে ধরেন। বলেন জমি সহ সম্পূর্ণ বাড়ি দখলের উদ্দেশ্য নিয়েই তাদের উপর এই প্রানঘাতী হামলা চালানো হয়েছে।
সংবাদ 2- কবি রামকুমার নন্দী মজুমদারের মূর্তি আনুষ্ঠানিক ভাবে উন্মোচন হল শিলচর তারাপুরে। ১৮৩১ সালে কবি রামকুমার নন্দী মজুমদার জন্মগ্রহণ করেন এবং ১৯০৪ সালে তিনি পরলোক গমন করেন l জীবনের দীর্ঘ সময় নিজের লেখনীর মাধ্যমে বাংলা ভাষাকে এক নতুন দিশা দেখিয়েছিলেন কবি রামকুমার নন্দী মজুমদার।একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। পরে এ উপলক্ষে এক সভার আয়োজন করেন আয়োজকরাl সভায় কাছাড় জেলার বিভিন্ন স্বনামধন্য লোক অংশগ্রহণ করেন এবং কবি রামকুমার নন্দী মজুমদারের জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন।
সংবাদ 3 – ঢাকা জাতীয় শহিদ মিনারে গিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল প্রেস ক্লাব করিমগঞ্জের এক দল সাংবাদিক । ঢাকার রক্তেরাঙ্গা সেই ভূমিতে গিয়ে এবার শ্রদ্ধা নিবেদন করল প্রেসক্লাব করিমগঞ্জের সাংবাদিকরা। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকের একটি দল ঢাকার শহিদ মিনারে পুষ্পস্তবক ও ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব করিমগঞ্জে সাধারণ সম্পাদক অরূপ রায় সাংবাদিক সুদীপ দাস, এস এম জাহির আব্বাস, আজহার উদ্দিন প্রমুখ ।তারা পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- দীর্ঘদিনের বকেয়া বেতন সহ অন্য কর্মচারীদের মতো বছরের প্রতিটি মাস অর্থাৎ ১২ মাসের বেতন দেওয়ার দাবি এবং আরও চারটি দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্না সেডে ধর্নায় বসলেন মধ্যাহ্ন ভোজন ইউনিয়নের কর্মকর্তারা। সংস্থার কর্মীরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের মারফত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।পরে তাদের পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র জেলাশাসক মৃদুল যাদবের হাতে তুলে দেন।
সংবাদ 5- রাষ্ট্রীয় নির্মল বায়ু যোজনা অধীনে স্বয়ং চালিত বায়ুর মাত্রার নিয়ন্ত্রণ করার জন্য শিলচর শহরের জন্য নির্ণয়ক যন্ত্রের একটি মেশিন উদ্ধোধন করেন আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান অরুপ কুমার মিশ্রা। দেশের ১৩১ টি প্রদূষিত শহরের তালিকায় রয়েছে গুয়াহাটি, নলবাড়ি, নগাঁও, শিবসাগর এবং শিলচর। এই প্রদূশনকে নিয়ন্ত্রণ করার জন্য শিলচরের একটি বায়ুমাত্রার নিয়ন্ত্রকের যন্ত্রের ম্যাশিন উদ্ধোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, সাংসদ রাজদীপ রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমূখ
সংবাদ 6 – মিজোরাম থেকে পাচারের পথে, একটি লরি সহ ২০৫ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করল লাইলাপুর পুলিশ। সেইসঙ্গে দুই পাচারকারীকেও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে অসম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে তল্লাশী অভিযানে মিজোরাম থেকে আসা একটি লরি থেকে এই বার্মিজ সুপারি গুলি আটক করে পুলিশ।


