এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1– বুধবার শিলচর টাউন ক্লাব ময়দানে শুরু হল বরাক উপত্যকার তিন জেলার ক্ষুদ্র, লঘু এবং মধ্যম শিল্প উদ্যোগ সামগ্রীর ব্যবসা ও বাণিজ্যিক অভিবৰ্তন শিবির l বুধবার পাঁচদিন ব্যাপী এই শিবিরে শিল্পোদ্যোগ নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক ভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিশিষ্ট ব্যক্তিরা l জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অভিবৰ্তন অনুষ্ঠানে বরাক উপত্যকার তিন জেলার শিল্পোদ্যোগীরা অংশ গ্রহণ করেন l
সংবাদ 2- রাজ্যে ফের হত্যাকান্ড। এবার ঘটনাটি ঘটেছে শিলচরে। স্ত্রীর হাতে খুন স্বামী । ছুরির দিয়ে নিজের স্বামী ফারমিন উদ্দিনকে হত্যা করলেন মাম্পি বেগম নামে এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরকৃষ্ণপুর কাবিউরা এলাকায় । এ নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । মঙ্গলবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় । এরপরও স্ত্রী মাম্পি বেগম স্বামী ফারম্যান উদ্দিনকে হত্যা করে। তাদের দুই পুত্র সন্তানও রয়েছে। ফারহিন উদ্দিন পেশায় অটো চালক ।
এদিকে মাম্পি বেগম মঙ্গলবার রাতেই রাঙ্গিরখাড়ি পুলিশ আউট পোস্টে আত্মসমর্পণ করেন। এদিকে ফারহিন উদ্দিন এর ছেলের বক্তব্য গতকাল রাতে মোবাইল নিয়ে তাঁর মা বাবার ঝগড়া হয় এতে তাঁর বাবা মোবাইল না দেওয়ার কারণে ঘরের দরজা বন্ধ করে সব্জি কাটার ছুরি দিয়ে, বুকে পেটে আঘাত করে মাম্পি বেগম। পুলিশ সুপার নুমাল মাহাত্তো জানান, ঘরের বিবাদের কারণে স্বামীকে হত্যা করেছে মাম্পি বেগম।
সংবাদ 3 – এন এফ রেলওয়ে শিলচর ব্রাঞ্চের ৩২ তম বার্ষিক অধিবেশন আয়োজিত হল বুধবার।এদিন সকালে ইউনিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় এক দিবসীয় বার্ষিক অধিবেশনের।এদিনের অধিবেশনে শহিদদের শ্রদ্ধা, রেল কলোনীতে শোভাযাত্রা, প্রকাশ্য জনসভা সহ গঠিত হয় শিলচর ব্রাঞ্চের নতুন কমিটি।পরে এক সাংবাদিক সন্মেলন ডেকে নো পেনশন নো রেস্ট- দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা প্রাধান্য পায় বলে জানান ইউনিয়নের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আশীষ বিশ্বাস, এজি এস সজল চক্রবর্তী, বিপ্লব দাস, ধ্রুব বাল্মিকী, নাসির আহমেদ বড়ভূইয়া, জাকির হুসেন লস্কর ,হরেশ চন্দ্র নাথ প্রমুখ।

সংবাদ 4- অবৈধ দখল করে সরকারি জায়গায় থাকা নালা বন্ধ করে দেওয়ার জন্য সমস্যায় ভুগছে সরপুর এমই স্কুল। জানা যায় স্কুলের পাশে থাকা জায়গায় কিছু বসত বাড়ি গড়ে উঠেছে এবং এই বসত বাড়ির লোকজন রাস্তা নির্মাণ করে সরকারি জায়গা থাকা নালা অবৈধ দখল করে বন্ধ করে দেয়। এতে জল নিষ্কাশন হচ্ছে না। যার ফলে বর্ষাকালে জলে ডুবে যায় সস্কুলের শ্রেণি কোঠা। এতে পাঠদান করতে পরেন না শিক্ষক শিক্ষিকারা।
তাই বাধ্য হয়ে তিন চার দিন স্কুল বন্ধ দিতে হয়। এতে পড়ুয়াদের শিক্ষা গ্রহণে ব্যঘাত হচ্ছে। তাই বাধ্য হয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এস এম সি-র সভাপতি আব্দুল গণি, সহ সভানেত্রী জাসমিনা বেগম, ও প্রধান শিক্ষক এবাদ উদ্দিন তাপাদার সহ শিক্ষক শিক্ষিকারা । তারা সাংবাদিকদের জানান এই সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার এই অবৈধ দখরকারীদের সঙ্গে কথা বলেন জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া জন্য। কিন্তু তারা কোন সদ উত্তর না পেয়ে স্কুল কতৃপক্ষ বদরপুরের বিধায়ক আব্দুল আজিজের দারস্থ হন।
সেখান থেকেও কোন সুরাহা না পেয়ে বদরপুর সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগ পেয়ে সরজমিনে খতিয়ে দেখতে আসেন সার্কেল অফিসার। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। তাই তারা সংবাদ মাধ্যমের দ্বারা করিমগঞ্জের জেলাশাসক ও বিভাগীয় কতৃপক্ষের নিকট করো জোড়ে আবেদন জানান যে অতিসত্বর এই সমস্যার সমাধান করে দিতে।
সংবাদ 5 – কাছাড় জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বার্মিজ সুপারি ধরপাকড় জারি রয়েছে। বিগত দু-তিন দিন থেকে রাতে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি টাকার অবৈধ বার্মিজ সুপারির গাড়ি আটক করেছে কাছাড় জেলা পুলিশ প্রশাসন। সেই সঙ্গে আটক করা হয়েছে ট্রাকগুলিও। এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে চারটি ট্রাক আটক করা হয়েছে। এখন পর্যন্ত কাছাড় জেলার বিভিন্ন এলাকায় চারটি কেস পুলিশ রেজিস্টার্ড করেছে অবৈধ সুপারি ব্যবসায়ীদের বিরুদ্ধে l প্রায় ২৫হাজার কিলো বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ।


