কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বৃহস্পতিবার শিলচর তারাপুর ইন্ডিয়া ক্লাবের পাশে একটি ড্রেন থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা লাশ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা লাশটি দেখে তারাপুর আউট-পোস্টে খবর দেন , খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারাপুর আউট পোস্টের ইনচার্জ ঘটনা স্থলে ছুটে যান দলবল নিয়ে। ঘটনা স্থল থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ 2 – বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতা রথের সূচনা কাছাড়ে l বৃহস্পতিবার কাছাড় জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীনে নারীর ক্ষমতায়নের জন্য জেলা কেন্দ্রের পরিচালনায় এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ করার করার লক্ষে সচেতনতামূলক একটি বিশেষ রথের উদ্বোধন করা হয় শিলচরে । জেলাশাসকের কার্য্যালয় চত্বরে সবুজ পতাকা দেখিয়ে আনুষ্ঠানিক ভাবে রথটি উদ্বোধন করেন জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নুমাল মহাত্তা l উদ্বোধনী অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁ ,কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা ,এডিসি রাজিব রায়,সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ 3 – স্কুল গৃহের পাশেই রয়েছে অবৈধ মদের দোকান। একাধিকবার আবেদন নিবেদনের পরও নেওয়া হয় নি প্রশাসনের পক্ষ থেকে আশু পদক্ষেপ। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫৭০ নং সুবোধধনগর এল পি স্কুলের নিকটতম এলাকায় মদের দোকান বসিয়েছেন সুবোধনগরের বাসিন্দা অজিত মালাকার ও শ্রীকান্ত নম:শুদ্র। তারা অবৈধ মদের দোকান বসিয়ে এলাকার পরিবেশ বিনষ্ট করে যাচ্ছেন, এমন অভিযোগ নিয়ে বৃহস্পতিবার কাটিগড়া সার্কেল অফিসার ও কাটিগড়া থানার ওসি-র কাছে এলাকার বেশ কিছু নেতৃস্থানীয় জনগণ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করার জন্য এক স্মারকপত্র প্রদান করেন। এলাকার সত্যরঞ্জন আচার্য, কাজল চন্দ্র দাস, রথিশ চক্রবর্তী সহ বেশ কিছু জনগণ স্মারকপত্র প্রদান করেন। সত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সার্কেল অফিসার মিনার্বা দেবী আরাম্বাম অভিযোগকারীদের আস্বাস প্রদান করেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – সীমান্ত জেলার প্রাণকেন্দ্র করিমগঞ্জ শহরের মধ্যবর্তী স্থানে এক অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে বিপুল পরিমাণের গাঁজা।পাশাপাশি পুলিশ আটক করেছে দুই পাচারকারীকে।জানা যায় গোপন সুত্রের খবরের ভিত্তিতে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন ধিহিংগিয়া দলবল নিয়ে শহরের মধ্যবর্তী স্থানে থাকা গৌরি হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে মোট ৩৮ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছেন।

পাশাপাশি পুলিশ ধীরেন্দ্র চন্দ্র এবং ঋতুরাজ কুমার নামের দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। এদিকে বাজেয়াপ্ত গাঁজা গুলোর বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদ 5 – শিলচর- মুম্বই বিমান চালু করছে ইন্ডিগো। আগামী বৃহস্পতিবার (২ মার্চ) থেকে শুরু হবে নতুন এই বিমান পরিষেবা । বিমান সংস্থা ইন্ডিগো মুম্বই এবং শিলচরের মধ্যে কলকাতা হয়ে নতুন বিমান পরিষেবা ঘোষণা করেছে ৷ বুধবার জারি করা এক বিবৃতিতে একথা জানান, ইন্ডিগোর গ্লোবাল সেলস-এর প্রধান বিনয় মালহোত্রা।

এতে উল্লেখ করা হয়েছে, এই বিমান পরিষেবার লক্ষ্য হল অভ্যন্তরীণ সংযোগ আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের বর্ধিত বিমান বিকল্পগুলো অফার করা । জানান, ইন্ডিগো বিমান সংস্থা অভ্যন্তরীণ অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য তারা মুম্বই-শিলচর এবং দিল্লি-ইটানগরের মধ্যে নতুন সংযোগ চালু করা হচ্ছে । এই গন্তব্যে ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদার প্রতি লক্ষ্য রেখেই এই বিমান পরিষেবা চালু করা হচ্ছে।

সংবাদ 6- আলমবাগ লক্ষী বাড়িতে আয়োজিত সপ্তাহ ব্যাপী মেলা হবে শুক্রবার। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে ডেকে মেলা পরিচালন কমিটির কর্মকর্তারা মেলা সুষ্ট ও সুন্দর সম্পন্নের জন্য জেলাপ্রশাসন সহ মেলায় আগতদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।আগামী বছর এলাকার দীর্ঘদিন থেকে বেহাল সড়কের সংষ্কার হলে মেলা আরও পরিসর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানান মেলা পরিচালন কমিটির পক্ষে জিপি সভাপতি শনিলাল দাস, কমিটি সভাপতি মলয় কান্তি দাস, ধীরাজ গৌড় প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *