এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আলগাপুর জিপি অফিসে সোমবার বাল্য বিবাহ নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। জিপির সচিব তথা বাল্যবিবাহ নিবারণী আধিকারিকের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বক্তা বাল্যবিবাহ প্রতিরোধে জনসাধারণকে এগিয়ে আসতে আবেদন জানান এবং বাল্যবিবাহের কুফলগুলি তুলে ধরেন।এতে এও জানানো হয়, হাইলাকান্দি জেলায় বাল্যবিবাহের মতো কোন ঘটনা সংঘটিত হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সচিবকে অবগত করার জন্য। উল্লেখ্য ২০০৬ সালের বাল্যবিবাহ নিবারণ আইন অনুসারে ২১ বছরের নিচের ছেলে এবং ১৮ বছরের নিচের মেয়েকে বিবাহ দেয়ার ক্ষেত্রে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা বা একসঙ্গে দুটি শাস্তিরই সংস্থান রয়েছে বলে এই প্রচার অভিযানে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে জেলা জুড়ে।
সংবাদ 2- বৃহত্তর আলগাপুর মেঘা জল প্রকল্পের কাজে অনিয়ম বন্ধ সহ প্রকল্পটির কাজ সম্পন্ন করে জল সরবরাহের দাবিতে আলগাপুর বাজারে প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের আলগাপুর ব্লক কমিটির কর্মকর্তারা। টিএমসি কর্মকর্তারা আলগাপুরের ভয়াবহ বিশুদ্ধ পানীয়জলের সমস্যা সমাধানে সরকার কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আলগাপুর ব্লক কমিটির সভাপতি বিলায়েত হুসেন বড়ভূইয়া, জেলা কমিটির সম্পাদক জহিরুল ইসলাম লস্কর, সাহিদ আহমেদ মজুমদার, আতাউর রাহমান লস্কর,সান্ত দাস, আতিকুর রাহমান লস্কর, নিতাই বাউরি, জিয়াউর রাহমান লস্কর।
সংবাদ 3 – ত্রিপুরার ধর্মনগরের যুবক উৎসব নাথ গত ১৮ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। তার ভাই অভিনন্দন নাথ পুলিশকে জানিয়েছেন সেদিন সে বাড়ি থেকে বেরিয়েছে আর ফিরেনি। ৩৫ বছরের যুবক উৎসবের কোন সন্ধান পেলে ৭৬২৮০৫৪৫৬০ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
সংবাদ 4- বহু চর্চিত বেতুকান্দি বাঁধ সংস্কারের দাবিতে সোমবার বাঁধের উপর কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কর্মকর্তারা একদিনের অবস্থান ধর্মঘট পালন করেন l সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেন, গত বছরের ভয়াবহ বন্যার জন্য সমগ্ৰ শিলচরের জনগণকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, তা একমাত্র বেতুকান্দির বাঁধের মেরামত না হওয়ার কারণে। কিন্তু সেই বেতুকান্দির বাঁধের একইঞ্চিও কাজ হয়নি সেটার একমাত্র কারন হচ্ছে বর্তমান বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।
আগামী দিনের বৃষ্টির মহশুমে পূনরায় বন্যায় ভাসতে পারে শিলচর তথা বরাক উপত্যকা ,ক্ষয়ক্ষতির শিকার হতে হবে সাধারন মানুষকে।যদি অতিসত্বর বেতুকান্দি বাধের মেরামতের কাজ না করা হয় তা হলে কাছাড় তৃণমূল কংগ্ৰেস জনস্বার্থে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলতে বাধ্য হবে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5- সোমবার কাছার জেলা কর্মচারী পরিষদের আহ্বানে নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা বহাল রাখা ও কর্মচারী সমাজের জন্য রাজ্য সরকারের পূর্বঘোষিত স্বাস্থ্যবিমা প্রকল্প অতি শীঘ্র শুরু করা সহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় । এই প্রতিবাদী সভায় বিভিন্ন সংস্থা সংগঠন এবং কর্মচারীরা উপস্থিত থেকে তাদের দাবি উত্থাপন করেন। তারা বলেন, যদি তাদের দাবি না মানা হয় আগামীতে তারা আরও বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলবেন।
সংবাদ 6 – মনীষ সিসোদিয়ার মুক্তির দাবিতে করিমগঞ্জেও আম আদমি পার্টির ধর্না। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার গ্রেফতারের প্রতিবাদে এবারে প্রতিবাদে নামলেন আম আদমীর করিমগঞ্জ জেলার কর্মকর্তারা। সোমবার করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে ধর্নাশেডে জেলা আম আদমি পার্টির সভাপতি সায়নুল হকের নেতৃত্বে একদল কর্মীরা ধর্নায় সামিল হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা সরগরম করে তুলেন।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে, দিল্লীর উপমুখ্যমন্ত্রীর গ্ৰেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানান আম আদমি পার্টির কাছাড় জিলা কমিটির সদস্যরা। তারা বলেন,আম আদমি পার্টির নেতা মনীশ শিশোদিয়ার গ্ৰেফতারটি হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক চক্রান্ত।
সংবাদ 7 – দ্বিতীয় বারের মতো সোনাইয়ে আয়োজিত হচ্ছে খোজের ভলিবল প্রতিযোগিতা। সোমবার এক সাংবাদিক সন্মেলন ডেকে খোঁজের কর্মকর্তারা ভলিবল আসরের বিস্তারিত তুলে ধরেন। পয়লা মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা।শেষ হবে ২ মার্চ। এখন অবধি বারোটি দল নাম নথিভুক্ত করেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোঁজ শিলচরের সভাপতি ডা: মাসুম, সচিব সজল লস্কর, স্পনসরস সুরজিৎ সোম, বদন উদ্দিন মজুমদার।


