এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – রাস্তা পারাপার নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি তারপর হাতাহাতি শিলচর সেন্ট্রাল রোডে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেট্রো বাজার পয়েন্ট থেকে পুলিশ বাহিনী এসে থামিয়ে দেয় ঝগড়া। কিছুক্ষণ পর পুলিশ সরে যাওয়ায় আবারও শুরু হয় প্রথমে গালাগালি তারপর মারামারি। হাতের সামনে যে যা পেয়েছে তা দিয়ে একে অন্যের উপর আঘাত করেছে। ঘটনাটি ঘটেছে শিলচর সেন্ট্রাল রোড অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্টে। ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে মেডিক্যাল কলেজে সংকট জনক অবস্থায় রয়েছেন সেন্ট্রাল রোডের এক ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ।
প্রত্যক্ষদর্শীর মতে অপরিচিত এক যুবক দীপঙ্কর ঘোষকে একটি বাঁশ দিয়ে বেধড়ক আঘাত করে। তারপর দীপঙ্কর লুটিয়ে পড়েন রাস্তায়। সেখানে সে থেমে থাকেনি , দীপঙ্করের বুকে বসে সে দীপঙ্কর মুখে এবং মাথায় বেধড়ক ঘুষি মারতে শুরু করে। পরবর্তীতে স্থানীয় মানুষের তৎপরতা এবং পুলিশের তারায় ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সেই যুবকরা। পরে পুলিশ একটি অটো রিকশায় দীপঙ্করকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনায় জড়িত একজনকে পুলিশ আটকও করেছে বলে জানা যায়। বর্তমানে চিকিৎসারত দীপঙ্করের অবস্থা সংকট জনক বলে জানা গেছে ।
সংবাদ 2 – শিবরাত্রির পর দোল পূর্ণিমাতেও প্রচুর ভক্ত সমাগম ঘটেছে ঐতিহ্যবাহী ভূবন পাহাড়ের চূড়ায় থাকা শিবমন্দিরে। তবে শিবরাত্রির মত তেমন ভীড় না থাকলেও ভক্তদের মধ্যে বাঁধভাঙা উৎসাহ উদ্দীপনা ছিল। একজন অন্ধ লোককে লাঠিভর করে ভূবন বাবার দর্শনে যেতে দেখা গেছে। আমড়াঘাট থেকে কৃষ্ণপুর রোড হয়ে ভক্তদেরকে ভূবন পাহাড়ে চড়তে দেখা গেছে। এই রাস্তার পাঁচ কিলোমিটার অংশে উঠলেই পাওয়া যায় হনুমান মন্দির। মন্দিরের ঠিক পিছনে রয়েছে একটি গুহা, যাকে মা ভবানী গুহা বলেন স্থানীয় ভক্তরা। পাহাড় চূড়ায় থাকা মন্দিরে অধিষ্ঠিত হরগৌরীর মস্তকে আবির ও জল ঢেলে পূজার্চনা করতে দেখা গেছে পূন্যার্থীদের।
সংবাদ 3- ভোটারদের আস্থা ও বিশ্বাসকে উপযুক্ত মর্যাদা দেব।ভোটারদের স্বার্থে কাজ করব। বুধবার আলগাপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী প্রার্থী আলি আহমেদ লস্কর সহ অন্যরা বলেন, রেশনকার্ডের আবেদনপ্রার্থীদের রেশনকার্ডের সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। আলগাপুর সমবায় সমিতির নির্বাচনে ভোট গণনায় জয়ী প্রার্থীদের এক বিজয় মিছিল বুধবার আলগাপুর বাজার এলাকা পরিক্রমা করে।
জয়ী প্রার্থীরা হলেন যথাক্রমে সামছুল হক চৌধুরী,আব্দুল করিম লস্কর, লুৎফুর রহমান লস্কর,আলি আহমেদ লস্কর,জাকির হুসেন লস্কর,নজমুল হুসেন লস্কর,তাজ উদ্দিন মজুমদার,নুর আহমেদ মজুমদার। ভোট গণনায় রিটার্নিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন জাহির রেদওয়ান চৌধুরী। সমবায় সমিতির নির্বাচনে সবল সদস্যপদে জয়ী প্রার্থীরা হলেন যথাক্রমে মুজিবুর রহমান মজুমদার,ইসলাম উদ্দিন লস্কর,ফখরুল ইসলাম লস্কর,সেলিনা বেগম লস্কর ও তাহেরা বেগম লস্কর।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- ১১ বছরের নাবালিকা ধর্ষণ ৫৮ বছরের বৃদ্ধর। এলাকাজুড়ে চাঞ্চল্য। গ্রেপ্তার অভিযুক্ত লম্পট বৃদ্ধ। অরুণাচল পুলিশ ফাঁড়ি ঘেরাও করে অভিযুক্তের ফাসির দাবি জানান গ্রামবাসী। ঘটনা টি ঘটেছে মাছিমপুর বালিঘাট দাসকলোনিতে , অভিযোগ মতে পঞ্চম শ্রেণির এক নাবালিকা তার মা বাবা আত্মীয় বাড়িতে গিয়েছেন, সেই সুযোগ বুঝে ওই এলাকার বাসিন্দা ৫৫ বছরের বয়স্ক প্রদীপ দত্ত ওই নাবালিকাকে ধর্ষণ করে। ওই নাবালিকা তাঁর মা বাবাকে এবিষয়ে বলে পরে নাবালিকার পরিবার অরুনাচল আউট পোস্টে, একটি এজাহার দায়ার করা হয়। এদিকে এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে ওই বৃদ্ধ কে গ্রেফতার করে।
সংবাদ 5- এবার আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কেলেঙ্কারি নিয়ে মুখ খুলল এন এস ইউ আই কাছাড় জেলা কমিটি । এনএস ইউআইর সভাপতি জন্মজয় চৌধুরী বলেন, সমাবর্তন অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের একটি মাফলার ও একটি মোগার কৌট দিয়ে ২৫০০ টাকা নিয়েছেন যেগুলো লখনৌ বিশ্ববিদ্যালয়ের । এতে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৫০০ টাকাও খরচ হয়েনি । আগামী দিনে এরকম যাতে না হয় এ নিয়ে তারা কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি দিয়েছেন। উপস্থিত ছিলেন চন্দন মজুমদার, তাহির মজুমদার, কাউসার মজুমদার কাউসার মজুমদার প্রমুখ।
সংবাদ 6 – বিতর্কিত ঘণিরগ্রাম যাত্রাপুর রাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে l এইচ এস এল সি পরীক্ষার গত দিনে নকল কাণ্ডকে ঘিরে বিভিন্ন সামাজিক মাধ্যমে এই খবর চাউর হয়েছিল বলে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল কাছাড় জেলা প্রশাসন l আজ পরীক্ষা শুরু হওয়ার আগ থেকেই অসম পুলিশ, সিআরপিএফ, ভিডিপির সহ অ্যাডিশনাল এসপি নিজেই উপস্থিত ছিলেন এদিন l কোন ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য বৃহস্পতিবার কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে শুরু হয় এইচএসসি পরীক্ষা l


