এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – শনিবার সকালে প্রকাশ্যে শিলচর শহরের ওয়াটার ওয়ার্কস রোডে লোমহর্ষক হত্যার ঘটনা সংঘটিত হয়। জমি সংক্রান্ত বিভাগের জেরে খুন হতে হলো আট বছরের এক শিশুকে। প্রতিবেশী এক যুবকের ছুরিকাঘাতে প্রাণ হারালো আয়ন মঞ্জুর বড়ভুইয়া নামের আট বছরের শিশু। ঘটনার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে আয়নকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেলা ২:৫০ মিনিট লাগাত চিকিৎসকরা আয়নকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় পুলিশ আপ্পু মজুমদার নামের এক যুবককে গ্রেফতার করেছে।
সংবাদ 2- বনবিভাগের কাছাড় ডিভিশনের অন্তর্গত ধলাই হাওয়াইথাং রেঞ্জের মথুরাপুর ফরেষ্ট ভিলেজে চলছে অবাধে বন ধ্বংস যজ্ঞ ।যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বনবিভাগের বিষ্ণুপুর বীট অফিসের বীট অফিসার শরৎ সিংহ এবং তদারকির দায়িত্বে রয়েছেন ওই এলাকার বাসিন্দা ময়না সাহু। স্থানীয়দের অভিমত শরৎ সিংহ ও ময়না সাহুর প্রত্যক্ষ মদতে চলছে বন ধ্বংস লীলা। প্রতিদিনই বনজ সম্পদ ধ্বংস করা হচ্ছে।
তাদের অভিমত বনমাফিয়া বাবুলাল গোয়ালা বনধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে। এর পিছনে রয়েছে ধলাই হাওয়াইথাং রেঞ্জের বনবিভাগের জনৈক উর্ধতন কর্তৃপক্ষের পরোক্ষ মদত । ক’দিন আগে স্থানীয়রা কাছাড়ের ডিএফও- র সঙ্গে বিষয়টি নিয়ে সাক্ষাৎ করেন ও একটি সড়কপত্র দেন। ডিএফও তাদের কাছ থেকে এলাকার মানচিত্র চেয়ে নেন। তখন সেই মানচিত্রও পাঠিয়ে দেওয়া হয় ডিএফও- কে। তবুও কাছাড়ের বনবিভাগ নীরব ভূমিকা পালন করে আসছে। তাহলে এর পিছনে কার মদত রয়েছে। প্রশ্ন স্থানীয়দের।
সংবাদ 3 – করিমগঞ্জ শহর সংলগ্ন উত্তর করিমগঞ্জের কানিশাইল শরিফনগর জিপির শরিফনগর মধ্যে ইংরেজি বিদ্যালয়ের বাউন্ডারির কাজ চলছে। কিন্তু কাজের কোনো ফলক নেই, কোন স্কিমের অধীনে কাজ চলছে এলাকায় মানুষ এবিষয়ে কিছুই জানেন। এলাকার মানুষের দাবি, প্রথমে বিদ্যালয়ের জমি ডিমার্গেশন করে চতুরসীমা চিহ্নিত করে বাউন্ডারির কাজ করানোর জন্য। এনিয়ে এলাকার একাংশ মানুষ শরিফনগর মধ্যে ইংরেজি বিদ্যালয়ের পরিচালন সমিতি সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি স্বারকপত্র প্রদান করেছিলেন।
কিন্তু পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের কথায় কোনো কর্ণপাত করেন নি। তাই তারা বাধ্য হয়ে শুক্রবার রাতে শরিফনগর বাজারে এক জনসভার আয়োজন করেন। এতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে স্বাক্ষর সমেত একটি স্কারকপত্র করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে।পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- কাছাড়ের বড়খলা বিধানসভার অন্তগর্ত সোনাছড়া সত্যনগর এলাকায় পানীয়জলের কোনো ধরনের সুব্যবস্থা না থাকায় স্থানীয় জনগণ পাথর কোয়ারীর থেকে ঘোলা ও কর্দমাক্ত জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। যার দরুন জল বাহিত বিভিন্ন রোগের দেখা দিয়েছে। এই এলাকায় সোনাছড়া এলাকায় একটি জল সরবরাহ কেন্দ্র সহ অবৈধ পাথর খননকার্য বন্ধ করার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বশর্মা শর্মা, বিধায়ক মিছবাহুল ইসলাম লস্কর সহ জেলাশাসকের কাছে বিনম্র আবেদন করেন একাংশ স্থানীয় জনগন।
সংবাদ 5 – উপত্যকার বিভিন্ন এলাকা থেকে আটক করা ৮৭ জন বিদেশি নাগরিককে শনিবার শিলচরের কেন্দ্রীয় কারাগার থেকে গোয়ালপাড়া ট্রেনজিট ক্যাম্পে স্থানান্তরিত করা হয়। বিদেশি স্থানান্তর প্রক্রিয়াকে ঘিরে এদিন শিলচর কেন্দ্রীয় কারাগার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে কাছাড় পুলিশ প্রশাসন। সরকারি নির্দেশের উপর ভিত্তি করে ৮৭ জন বিদেশি নাগরিককে গোয়ালপাড়া ট্রেনজিট ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছে বলে প্রাপ্ত সুত্রের জানা যায় । ৮৭ জনের মধ্যে ২২ জন বাংলাদেশি,৬৪ জন রোহিঙ্গা ও ১ জন আফ্রিকা মহাদেশের সেনেগালের নাগরিক বলে জানা গেছে।


