কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – মেট্রিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি প্রদান সহ সেবার সব কর্মকর্তাদের পদত্যাগ দাবি করল আকসা। এবারে মেট্রিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গোটা রাজ্য যেভাবে তোলপাড় হয়ে উঠেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ছাত্র সংগঠন আকসার কর্মকর্তারা। শুক্রবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, সেবা বোর্ডের আমূল পরিবর্তন করার পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আগামী তিন মাসের মধ্যে দোষীদের শাস্তি প্রদান সহ সেবার সকল কর্মকর্তাদের পদত্যাগের দাবি করা হয়।

সেবার কর্তৃপক্ষ, চেয়ারম্যান,সম্পাদক ও কন্ট্রোলার থেকে আরম্ভ করে প্রত্যেকেই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত রয়েছে বলে ধারণা আকসার। সেবার বর্তমান কর্মকর্তাদের দিয়ে বোর্ডের মেট্রিক পরীক্ষা চালানো সম্ভব নয় বলেও এদিন জানান তিনি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও নিজের দায়ভার শিকার করেছেন। শিক্ষামন্ত্রী রণোজ পেগুর ভুমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আকসার কর্মকর্তারা।

সংবাদ 2- উত্তর করিমগঞ্জের ফকিরবাজারে দিনদুপুরে কোহিনুর হার্ড‌ওয়ার নামক একটি দোকানের দোকানের টিন কেঁটে ভিতরে প্রবেশ করে নগদ ২২ হাজার টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক চোর। জনতার গণধোলাইয়ের পর তাঁর সঙ্গীরা বাজারের পূর্ব প্রান্তের একটি পরিত্যাক্ত জায়গায় রয়েছে বলে জানায় সে। এতে সেখানে স্থানীয়রা গেলে ১২-১৫ জন যুবককে ড্রাগস সেবন করতে পান। উত্তেজিত জনতাকে দেখে লঙ্গাই নদীর দিকে পালিয়ে যান যুবকরা। তবে জনতার হাতে আটকা পড়ে তিন ড্রাগস সেবনকারী। এক চোর সহ তিনজন ড্রাগস সেবনকারীকে আটক করে গণধোলাইয়ের পর সদর পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা। পুলিশ তাদের কাছ থেকে নগদ ১৪৭০ টাকা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সঙ্গে ছিল ড্রাগস সেবনের আপত্তিকর কিছু সামগ্রী।

সংবাদ 3 – কাল বৈশাখীর আ‌গেই চৈত্র মা‌সের শুরু‌তে শুক্রবার সকা‌লে পাথারকা‌ন্দির বাজা‌রিছড়া থানধীন হা‌তি‌খিরা জি‌পির সলগই বাজার লা‌গোয়া এগা‌রো নং লাই‌নে বজ্রপা‌তে প্রাণ হারাল এক তরতাজা যুবক।এ ঘটনায় এলাকা জু‌ড়ে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে। মৃ‌তের নাম শ‌্যামচরণ কেওট।বয়স চ‌ব্বিশ বছর।‌ মর্মা‌ন্তিক এই বজ্রপাত কান্ড সম্প‌র্কে প‌রিবা‌রের ‌লো‌করা জানান শুক্রবার সকাল সা‌ড়ে ছয়টায় ঘুম থে‌কে উ‌ঠে ঘ‌রের ম‌ধ্যে পায়চা‌রি কর‌ছিল শ‌্যামচরণ।

তখন বা‌হি‌রে ঝির‌ঝির বৃ‌ষ্টি হ‌চ্ছিল।এমন সম‌য়ে হঠাৎ ক‌রে বজ্রপাত হ‌লে আগু‌নের এক‌টি শিখা ঘ‌রের জানালার টিন ছেদ ক‌রে শ‌্যামচর‌ণের শ‌রীরে প‌ড়লে সে লু‌টি‌য়ে প‌ড়ে মোর্চ্ছা যায়। প‌রে তা‌কে ত‌ড়িঘ‌ড়ি মাকুন্দা হাসপাতালে নি‌য়ে যাওয়া হ‌লে চি‌কিৎস‌করা তা‌কে অন‌্যত্র নি‌য়ে যাবার পরামর্শ দেন।তখন তা‌কে নি‌য়ে ক‌রিমগঞ্জ সি‌ভি‌লের উ‌দ্যেশে রওয়ানা হ‌লে প‌থেই মৃত‌্যুর কো‌লে ঢ‌লে প‌ড়ে সে। প‌রে তা‌র পা‌র্থিব দেহ বা‌ড়ি‌তে আনা হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- মেয়েকে প্রশ্ন উত্তর লিখে দেওয়ার অভিযোগে গ্রেফতার শিক্ষক। বাশকান্দি নেনা মিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ভাইরেল বিডিও ঘটনায় শিক্ষক আনোয়ারুল হক বড়ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে লক্ষীপুর আদালতে তোলা হয়। উল্লেখ্য উচ্চ মাধ্যমিক এডভান্স ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিনে বাশকান্দি নেনামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সিক রোমে নিজের মেয়েকে প্রশ্নপত্র লিখে দিচ্ছিলেন কর্তব্যরত শিক্ষক আনোয়ারুল হক বড়ভূঁইয়া । এবং কন্যাকে প্রশ্ন উত্তর লিখে দেওয়ার সময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় ফলে থাকে গ্রেফতার করছে পুলিশ।

সংবাদ 5 – কাছাড় কলেজের সংস্কৃত বিভাগ ২০২১ সাল থেকে দেবনাগরী স্ক্রিপ্ট (সংস্কৃত এবং হিন্দি লিপি) ই-টাইপরাইটিং-এর পাঁচ দিনের কর্মশালার আয়োজন করেছে। আগ্রহী শিক্ষার্থীরা সংস্কৃতি বিভাগের ডঃ শিল্পী দত্ত মজুমদার (মোবাইল নং ৯৪৩৫১৭০৫২৮) বা শ্রীমতি নেয়না গোস্বামীর (মোবাইল নং ৯৬১৩০৭৫৬০২) সঙ্গে আগামী ২৫ মার্চের মধ্যে যোগাযোগ করে নাম নথিভূক্ত করতে পারেন।

সংবাদ 6 – ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত খেলমা জিপি কার্যালয়ের শুক্রবার উদ্বোধন করলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, ভাইস* চেয়ারপার্সন লাভলি চক্রবর্তী। প্রাক্তন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাসের পৌরোহিত্যে এ সম্পর্কিত এক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর, কালাইনের বিডিও বিপ্লব শর্মা বরদলৈ, জিপি সভানেত্রী শুক্লা দাস চৌধুরী, প্রাক্তন বিধায়ক অমরচাঁন্দ জৈন সহ এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *