কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কাটিগড়ার বারুনী ময়দান ও ওপারের শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে রবিবার হয়ে উঠে মহা মিলন ক্ষেত্র। বরাক তো বটেই প্রতিবেশী রাজ্য মেঘালয়, মনিপুর, ত্রিপুরা থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ এখানে এসে সামিল হন,করেন পূন্যস্নান। শুধু পুণ্যস্নানই নয়, পুর্ব পুরুষের আত্মার সদগতি কামনায় করা হয় তর্পন। বিসর্জিত হয় অস্তি। সব মিলিয়ে জন জোয়ার পরিলক্ষিত হয় বরাকের দু পারে। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করেও সন্ধ্যা পাঁচটা অবধি ঠান্ডাপুরের শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরে পঞ্চাশ হাজার ভক্ত পূণ্য স্নান করলেন বলে জানান কমিটির কর্মকর্তারা।

সংবাদ 2- আরএসি বাইপাসে অবৈধ বার্মিজ সুপারী বোঝাই লরি রবিবার পাকড়াও করলেন স্থানীয় লোকজন। প্রতিদিন বাইপাস হয়ে বেপরোয়া গতিতে অবৈধ পাচারকারী লরির চলাচলে ক্রমশ দূর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিন লরিটি পাকড়াও করে স্থানীয়রা খবর দেন পুলিশে।পরে এসপি সহ পুলিশের দলবল ছুটে গিয়ে লরিটি বাজেয়াপ্ত করেন। লরিটি পাকড়াও করার পর বরাকের বুকে সক্রিয় অবৈধ পাচার কার্য রোধে পুলিশের ব্যর্থতার অভিযোগও করেন স্থানীয়রা।

সংবাদ 3 – মালিডহরে আটক করা হয় সোনাইর ভিনধর্মী যুবক-যুবতী। অপহরণের অভিযোগের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শনিবার রাতে আটক করে এদের। উভয় সোনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা। শুক্লাবৈদ্য পদবীর মেয়েকে নিয়ে সুজেন লস্কর নামে এক যুবক পালানোর পথে মেঘালয় সীমান্তের কাছে মালিডহরে একটি গুয়াহাটিগামী বাস থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মেঘালয়ের উমকিয়াং-এ বাসটিকে আটক করা হয়। উমকিয়াং পুলিশের সাহায্যে মেয়ে এবং অভিযুক্ত ছেলে উভয়কেই উদ্ধার করা হয়। একথা জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তো।তাদের দুজনকেই নিরাপদ হেফাজতে শিলচরে ফিরিয়ে নিয়ে আনা হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – উধারবন্দে সাংবাদিক মঞ্চের দশম বর্ষপূর্তী উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে মঞ্চ। অনুষ্ঠান শুরু হয় উধারবন্দ অডিটোরিয়াম হলে রবিবার সকাল ১০টায় বিশিষ্ঠ শিক্ষাবিদ কাজল দেমতার পৌরোহিত্যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের মঞ্চে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক উত্তম কুমার সাহা। অনুষ্ঠানে বিশিষ্ঠ সাংবাদিক উত্তম কুমার সাহা বর্তমান সময়ে সাংবাদিকতা ও গ্রামীন সাবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদান রাখার জন্য ৬ জনকে বিশেষ সম্মান জানানো হয়।

সংবাদ 5- ছেলের মৃতদেহ কোলে তুলে হিমালয়ের ভার নিজের মাথায় বহন করেছে বলে বাকরুদ্ধ হয়ে নিজের মত প্রকাশ করেছেন নিষ্পাপ শিশু আয়ান মঞ্জুর বড়ভূইয়াঁ পিতা। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আয়নের বাবা বলেন, আয়ানের ঘাতককে রেহাই দিলে আগামীতে আরও কত আয়ান হারিয়ে যাবে এবং অনেক মায়ের কোল শূন্য হয়ে পড়বে।

পিতা আরও জানান ৮ বছর ১ দিনের মাথায় ক্ষুদে শিশু আয়ান মঞ্জুর বড়ভূইয়াঁকে মার কোল থেকে টেনে নিয়ে রাস্তায় নির্মনভাবে হত্যা করেছিল ঘাতক অপু মজুমদার।হত্যার আগের দিন আয়ানের জন্মদিন পালন করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু এরপর দিন আয়ান সবাইকে ছেড়ে যে চলে যাবে তা ভাবাই যায়নি।আয়ান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন দল-সংগঠন সহ প্রশাসন ও সংবাদ মাধ্যম ন্যায় বিচারের দাবিতে যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পিতা মঞ্জুর আহমেদ বড়ভূইয়াঁ সহ তাঁর পরিবারের সকল সদস্যরা।

আয়ান হত্যাকাণ্ডকে ঘিরে পরিবারের পক্ষ থেকে পাঁচ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করার পর পুলিশ সঞ্জীব নামের দ্বিতীয় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।বাকি তিন জনকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পিতা মঞ্জুর আহমেদ বড়ভূইয়া জানিয়েছেন অপরাধীকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হলে, আগামীতে দিনদুপুরে কোন নরপশু এধরনের ঘটনা ঘটানোর সাহস করবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *