এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – পুষ্পা ফিল্ম স্টাইলে বার্মিজ সুপারী পাচারের অপচেষ্টা। শিলচর ন্যাশনাল হাইওয়ে থেকে সুপারি ভর্তি তেলের টেংকার গাড়ি আটক । গ্রেফতার দুজন সরবারহকারী। পুলিশের চোখে ধুলো দিয়ে মিজোরাম ভাইরেংটি থেকে তেলের ট্রেংকারে করে বার্মিজ সুপারী পাচারে সক্রিয় এই চক্র। দীর্ঘদিন থেকে এই চক্র বার্মিজ সুপারী পাচার করছে। সোমবার এক অভিযান চালিয়ে পুলিশ তেলের ট্রেংকার গাড়ি আটক করে পুলিশ প্রায় ৭ টন বার্মিজ সুপারী বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ গ্রেফতার করেছে তেলের ট্রেংকার গাড়ির চালক, সহচালককে এনিয়ে বিস্তারিত জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তো।
সংবাদ 2- এবিভিপির ছাত্র উৎসবকে ঘিরে শিলচরে বিশাল শোভাযাত্রা সহ রাজপথে প্রকাশ্য সমাবেশ আয়োজিত হয় মঙ্গলবার। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরীর ছাত্র উৎসবকে ঘিরে ২ হাজারেরও অধিক ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত বিশাল শোভাযাত্রা শহরবাসীর পাশাপাশি ছাত্র সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছে। মঙ্গলবার শিলচর রাজীব ভবন থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে সার্কিট হাউস রোডে পৌঁছে প্রকাশ্যে ছাত্র মুক্ত সভার আয়োজন করা হয়।
সভায় মহিলা সশক্তিকরণ, শিক্ষা ও ভারতীয় সংস্কৃতি সহ মহাপুরুষদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা পৌরাণিক গ্রন্থ রামায়ণ ও মহাভারতের উদ্ধৃতি তুলে ধরে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে পাশ্চাত্য সংস্কৃতিকে বয়কটের মাধ্যমে মহাপুরুষদের দর্শানো পথকে অনুসরণ করে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ 3- আলগাপুর বিধানসভা এলাকায় মঙ্গলবার দুপুরের ঝড় শিলাবৃষ্টির জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।আলগাপুর রাজস্ব চক্র এলাকার অধিকাংশ স্থানে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিসেবা। গাছপালা সহ বিদ্যুতের খুটি ভেঙে মাটিতে রয়েছে। ঝড়ে তছনছ হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের অধীনে একাধিক গ্রাম। চিপরসাঙ্গন আলগাপুর, মোহনপুর , কালীনগর , পাঁচগ্ৰাম , বক্রিহাওর, অঞ্চলে ঝড়ে জনমানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- মোটরসাইকেল ও ইন্ট্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল আরোহী যুবক। দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই থানা এলাকার ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কের রামপ্রসাদপুরে । মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ শিলচর থেকে মিজোরাম অভিমূখে আসা আলু বোঝাই একটি ইন্ট্রা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ভাগা থেকে শিলচর গামী একটি মোটরসাইকেলের। ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেল আরোহী ধলাই থানা
এলাকার ভাগাবাজার সংলগ্ন ইসলামাবাদ মনিপুরী মার্কেটের বাসিন্দা বছর আঠাশের তপু দাস। ইত্যবসরে দূর্ঘটনা সংঘটিত করে ইন্ট্রা গাড়ি চালক ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি জায়গায় গাড়িটির স্টিয়ারিং লক করে চাবি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ধলাই থানার প্রোবেশনারি এসআই প্রাঞ্জল লকরা সদলবলে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধারের পাশাপাশি দূর্ঘটনাগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার করলে ও ইন্ট্রা গাড়িটি উদ্ধার করতে ব্যর্থ হলে অবশেষে ধলাই পুলিশের ওসি মনোজ বরুয়ার নেতৃত্বে মোটর ম্যাকানিক ডেকে এনে ইন্ট্রা গাড়িটি উদ্ধার করে ধলাই থানায় নিয়ে আসা হয়। শেষে মৃতদেহের মরোনোত্তর পরিক্ষার জন্য পুলিশ মারফতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
সংবাদ 5-মঙ্গলবার সকালে লাইমষ্টোন বোঝাই ডাম্পার সুতারকান্দি যাওয়ার পথে এলংজুরিতে এসে দুর্ঘটনা শিকার হল। এতে ওভারলোড ডাম্পার থেকে অনেকগুলো লাইমষ্টোন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তা সহ বসতবাড়িতে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই বাড়ির লোকরা। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হল, ওভারলোড এই ডাম্পারে কত টন লাইমষ্টোন ছিল তা জানেন না খোদ ডাম্পার চালক। উল্লেখ্য, এ ভাবেই প্রতিনিয়ত ওভারলোড লাইমষ্টোন বোঝাই ডাম্পার ও লরি প্রতিনিয়ত পার হচ্ছে বাংলাদেশে। মাপকাঠির কোনও বালাই নেই। যা বুঝা গেল দূর্ঘটনাগ্রস্ত ডাম্পার চালকের কাছ থেকে। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষ টাকা হবে বলে জানা বাড়ির লোকেরা। একই ভাবে কিছু দিন পূর্বে এলংজুরিতে ট্রেভেলার গাড়ির ধাক্কায় এক ফুটফুটে শিশুর মৃত্যু হয়েছিল।


