এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আগামী ২৪ লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে বুধবার শিলচর ট্রাঙ্ক রোড অগপ কার্যালয়ে কৃষক পরিষদ, ছাত্র পরিষদ ও জেলা অগপর নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়। এদিন পুরুষ ও মহিলা সহ, ২৫০ জন অগপতে যোগ দেন দলের কেন্দ্রীয় সহ সভাপতি তথা বরাকের ইনচার্জ সুনীল ডেকার হাত ধরে। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপ জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিনহা , অগপ কৃষক পরিষদের জেলা সভাপতি মৌলানা এনামুল্লাহ বড়ভূইয়া মনিতন সিনহা সুজিত শর্মা রমিম আহমেদ মাঝারভূইয়া প্রমুখ।
সংবাদ 2- ফের রুটিন তল্লাশিতে ত্রিপুরা থেকে বিহারে পাচারের পথে বাজারিছড়ার চুরাইবাড়িতে ধরা পড়ল কন্টেনার বোজাই প্রায় সোয়া কোটি টাকার গাঁজা।এতে আটক করা হয়েছে লরি চালককে।এ মর্মে চোরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, মঙ্গলবার রাতে পুলিশি রুটিন তল্লাশিতে এ সাফল্য আসে। এদিন একটি কন্টেনার গাড়ি ত্রিপুরা সীমান্ত টপকে অসমে প্রবেশের মুখে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ।এতে গাড়ির গোপন চেম্বার থেকে বিভিন্ন প্যাকেটে ১২৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।
যার বাজার মুল্য অনুমানিক এক কোটি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মত হবে।এতে আটক করা হয় কন্টেনার চালকেও।তার নাম অমরেশ রাই(২৮) বাড়ি বিহারে।পুলিশি জেরায় আটক চালক জানায় যে সে বিশেষ সিন্ডিকেটের হাত ধরে গাঁজাগুলো ত্রিপুরার আগরতলা থেকে সংগ্রহ করে বিহারের মুজাফরনগরে নিয়ে যাবার কথা ছিল।এ কান্ডে পুলিশে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।ধৃতকে রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জেরার পর বুধবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ 3 – রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের ব্যবস্থাপনায় বুধবার কলেজের কনফারেন্স হলে আয়োজিত হয় আমন্ত্রিত বক্তৃতা। রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রধান প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতি সম্মান জানাতে অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়। প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ রায় ও উপাধ্যক্ষা ডঃ অসীমা রায়।
এরপর প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতিচ্ছবির সামনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমন্ত্রিত বক্তা উধারবন্দ জগন্নাথ সিং কলেজের ইতিহাস বিভাগের প্রধান ডঃ গঙ্গেশ ভট্টাচার্য, একই কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ স্বপন দাস, রাধামাধব কলেজের আইকিইউসির দুই কোঅর্ডিনেটর ডঃ সোনালী চৌধুরী ও ডঃ অরুনাভ ভট্টাচার্য, কলেজের ইংরাজি বিভাগের প্রধান ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, শিক্ষা বিভাগের প্রধান ডঃ সন্তোষ বরা, বাংলা বিভাগের ডঃ কালিপদ দাস ও ডঃ সূর্যসেন দেব, রাজনীতি বিজ্ঞান বিভাগের ডঃ জীবন দাস, ইতিহাস বিভাগের দুই শিক্ষিকা অনন্যা ভট্টাচার্য ও পারমিতা দে সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ কলেজের কার্যালয়ে কর্মরত কর্মচারীরা সহ ছাত্র-ছাত্রীরা।
এরপর কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমন্ত্রিত বক্তা ডঃ গঙ্গেশ ভট্টাচার্যকে উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। নির্ধারিত বিষয় “কনসেপ্ট অফ হিস্ট্রি” নিয়ে বক্তব্য রাখেন ভট্টাচার্য। এই বিষয়টির বিভিন্ন দিক ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেন তিনি। সময় এবং সমাজের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কিভাবে ইতিহাসের বিভিন্ন বিষয়ের ধারণা ধীরে ধীরে পরিবর্তন হয়ে নতুন দিশার পথে এগিয়ে যাচ্ছে তা পুঙ্খানুপুঙ্খ ও সহজভাবে পড়ুয়া ও শিক্ষক- শিক্ষিকাদের সামনে তুলে ধরেন তিনি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- দক্ষ ফিজিওকে এনে সাত দিবসীয় ফিটনেস ট্রেনিং ক্যাম্পের আয়োজন করছে শিলচর ভেটারেন ক্রিকেটারস ক্লাব।ট্রেইনার হিসেবে আসছেন ভাস্কর বরা।ক্যাম্প আয়োজনে সহযোগিতা করছে শিলচর ডিএসএ। উন্নতমানের প্রশিক্ষণ পাবে বরাকের উঠতি ক্রিকেটাররা বলে আশাবাদী ক্লাব সভাপতি বিজয়েন্দ্র প্রসাদ সিং,অনিরুদ্ধ লস্কর ও ডিএসএ সভাপতি বাবুল হোড়।
সংবাদ 5 – বুধবার করিমগঞ্জ সদর সার্কলের আমীন গৌতম দামের বিরুদ্ধে ঘুষকান্ড নিয়ে জেলাশাসক মৃদুল যাদবকে প্রশ্ন করলে তিনি জানান এই বিষয়ে তিনি অবগত আছেন এবং বর্তমানে তদন্তও চলছে। আর আমিন গৌতম দামের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলাশাসক। উল্লেখ্য, গত সোমবার জায়গার নামজারীর বিনিময়ের কাজে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ছিল করিমগঞ্জ সদর সার্কেল অফিস।
জায়গার নামজারির করতে গিয়ে মোট সাড়ে আট হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ ওঠেছিল সদর সার্কেলের আমিন গৌতম দামের বিরুদ্বে। আর এই অভিযোগ করিমগঞ্জ শহরের নীলমণি রোডের এক যুবতী অভিযোগ উত্থাপন করেছিলেন।



