কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বদরপুরের লামাজুয়ার জাতীয় সড়কে সংঘটিত হয় এক মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার লামাজুয়ার জাতীয় সড়কের সংঘটিত হয় দুর্ঘটনা টি।জানা গেছে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে একটি স্কুটির সঙ্গে ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাঙ্গা রাহাতপুর গ্রামের মুজিবুর রহমান ৪৮ এর । সঙ্গে সঙ্গে আটক করা হয় ঘাতক লরিটি।

সংবাদ 2 – কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি পদে অভিজিৎ পালকে নিযুক্তি দেওয়ায় দলীয় সমর্থকদের মধ্যে উৎসাহ চরম আকার ধারন করতে দেখা গেছে। রবিবার গুয়াহাটি থেকে শিলচর কুম্ভীরগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর উষ্ণ সংবর্ধনায় ভাসলেন কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অভিজিৎ পাল। এদিন বিশাল মিছিলের মাধ্যমে কংগ্রেস সমর্থকরা তাঁকে জেলা কংগ্রেস কার্যলায়ে স্বাগত জানান। এদিন কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের নকবনিযুক্ত সভাপতি অভিজিৎ পাল সকলের সহযোগিতা ও সমর্থন সহ আশীর্বাদ কামনা করে কাছাড়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাকে দলের সভাপতি পদের দায়িত্বভার সমঝে দেওয়াটা একটি কঠিন চ্যালেঞ্জ বলে এদিন নিজের মত প্রকাশ করেছেন তিনি। তৃণমূল স্তরের কর্মীদের পরামর্শ ও মতামত নিয়ে আগামীতে দলের কাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দলকে মজবুত ও শক্তিশালী করতে কাজ করে যাবে বলে জানান তিনি।

সংবাদ 3 – প্রথম বারের মতো সীমান্ত শহর করিমগঞ্জে অনুষ্ঠিত হবে আন্তঃজেলা মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী। তিনি বলেন, আসাম ক্রিকেট সংস্থার উদ্যোগে রাজ্যের চারটি জোনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। এদিকে সোমবার সকাল সাড়ে আটটায় আসাম ক্রিকেট সংস্থার পতাকা ও জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভো উদ্বোধন হয়।

সংবাদ 4 – সড়ক, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয়জল বিহীন তাপাং ব্লকের অন্তর্গত বড়সাঙ্গন জিপির রতনপুর কলোনীর লোকজন দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগের দশা তুলে ধরে সরকারের সার্বিক বিকাশ নিয়ে প্রশ্ন তুলেন। তারা জানান, নির্বাচন এলেই নেতারা এসে আশ্বাস দিয়ে যান। কিন্তু আজ অবধি পুরো গ্রামটিতে বিদ্যুৎ নেই। বিদ্যুতের খুটি রয়েছে শুধু।নেই সড়ক।প্রধানমন্ত্রী হর ঘর জল হর ঘর নলের প্রতিশ্রুতির পরও গ্রামটিতে জল জীবন মিশন পৌছায় নি।কুয়োর জলই ভরসা।গ্রামটির উন্নয়নে সরকারি অর্থ যে আসেনি।তা নয়। একাধিকবার সরকারের বিভিন্ন প্রকল্প আসলেও জনপ্রতিনিধিদের রহস্যময় ভূমিকার দরুণ ডিজিট্যাল যুগেও অন্ধকারে দুর্ভোগ যাপন করতে হচ্ছে বলে আক্ষেপ ব্যক্ত করেন ওই গ্রামের মহিলারা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5- সোনাই পুরসভার বর্ধিত পুরকর স্থগিত রাখার দাবিতে রবিবার সোনাই ক্লাব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল এক নাগরিক সভা। সভায় বিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠক ডেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের তরফে সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরী, সিপিআইর মৃনাল নাথ, ইজাজ হোসেন লস্কর প্রমুখ জানান, যেভাবে পুরকর ধার্য করা হচ্ছে, এতে পুর এলাকার নাগরিকরা হয়রানির সম্মুখীন হবেন।

শহর হিসেবে সোনাই পুরসভা এখনো উন্নিত হয়নি। তাই শহরের উন্নয়নের পাশাপাশি নাগরিকরাও আর্থিক দিক দিয়ে উন্নত হওয়ার পর পুরকর কার্যকর করতে দাবি তোলা হয়। পুরকর স্থগিত করার দাবিতে সোমবার পুরসভার কার্যনির্বাহী আধিকারিক ও চেয়ারম্যানকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ 6- পুর‌নো বিবা‌দের জে‌রে বা‌ড়ি থে‌কে বে‌রি‌য়ে নিজ কর্মস্থ‌লে যাবার প‌থে প্রাণঘা‌তি হামলার শিকার হ‌লেন পাথারকা‌ন্দির কাবা‌ড়িবন্দ গ্রা‌মের বা‌সিন্দা তথা স্থানীয় সাব রে‌জিষ্টার অ‌ফি‌সের মহু‌রি আব্দুল কালাম। জানা গে‌ছে দীর্ঘদিন ধ‌রে গ্রা‌মের এক‌টি প‌রিবা‌রের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চল‌ছিল। মহু‌রি কালাম নিজ কর্মস্থ‌লে ‌পৌছার প‌থে ইয়াসিন আলির বাড়ির পা‌শে পৌছা‌লে এক‌টি অ‌টো‌তে চে‌ঁপে ফখরুল ইসলাম, গিয়াস উদ্দিন, কালাম উদ্দিন, না‌জিম উ‌দ্দিন, ছাদ উদ্দিন প্রমুখ তার উপ‌রে ধারা‌লো অস্ত্রশস্ত্র নি‌য়ে চড়াও হয়।

দলবদ্ধ আক্রম‌ণে রক্তাক্ত হ‌য়ে মাটিতে লুটিয়ে পড়েন মহু‌রি কালাম।প‌রে আক্রমনকা‌রীরা পা‌লি‌য়ে গে‌লে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় আহত কালাম‌কে প্রথ‌মে পাথারকান্দি সামু‌হিক হাসপাতালে ভ‌র্তি করা হয়।‌কিন্তু অবস্থা বেহাল থাকায় পরব‌র্তিতে তা‌কে চি‌কিৎসক‌দের পরাম‌র্শে করিমগঞ্জ ও শে‌ষে শিলচরের এক‌টি বেসরকা‌রি নার্সিং হোমে ভ‌র্তি করা হয়। ঘটনার পর র‌বিবার পাথারকা‌ন্দি পু‌লিশ তদ‌ন্তে নে‌মে এ কা‌ন্ডে জ‌ড়িত গিয়াস উদ্দিনকে গ্রেফতার ক‌রে টানা জিঙ্গাসাবাদ চা‌লি‌য়ে যা‌চ্ছে।বা‌কি পলাতক‌দের ধর‌তে সব‌দি‌কে পু‌লি‌শি জাল বিছা‌নো হ‌য়ে‌ছে ব‌লে জানান ইন্স‌পেক্টর ও‌সি সমর‌জিৎ বসুমা‌তা‌রি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *