কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কালাইন ধুমকর গ্রামে একসঙ্গে জলে ডুবে মারা গেল দুটি নাবালিকা শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গেছে, সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে প্রতিবেশী দুই বান্ধবী গ্রামের পুকুরে গিয়েছিল স্নান করতে। কিন্তু সাতার জানা না থাকায় দুজনই তলিয়ে যায় জলের তলে। অনেক সময় ধরে খোজাখুজি করে না পেয়ে পুকুরে তালাসি চালালে পাওয়া যায় দুটি মেয়ের মৃতদেহ।

সংবাদ 2- এক হোটেলের সিলিন্ডার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ওয়াহিদুর ইসলাম নামের এক কুখ্যাত চোর। তার বাড়ি কালাইনের ভাটগ্রামে। ঘটনাটি ঘটেছে পশ্চিম কাটিগড়ার সাপ্লাইগেট এলাকায়। সোমবার দুপুরে একটি লাইন হোটেলের সিলিন্ডার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওয়াহিদুর। স্থানীয়রা কিছু উত্তম মধ্যম দিয়ে তাকে গুমড়া পুলিশের হাতে সমঝে দেন।

সংবাদ 3- মনিপুরের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কাছাড় ও জিরিবাম পুলিশ সুপারের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় জিরিবাম পুলিশ গেষ্ট হাউসে l মঙ্গলবার কাছাড় পুলিশ অধীক্ষক নুমাল মহাত্তা ও উপ অধীক্ষক সুব্রত সেন দল বল নিয়ে প্রথমে লক্ষীপুরের প্রত্যেকটি আশ্রয় শিবির পরিদর্শন করেন এবং শরণার্থীদের খোঁজ খবর নেন l

তারপর সেখান থেকে ছোটে যান জিরিবাম গেষ্ট হাউসে l সেখানে গিয়ে জিরিবামের পুলিশ সুপার এম প্রদীপ সিংহের সঙ্গে দীর্ঘ সময় বর্তমান পরিস্তিতি নিয়ে আলোচনা করেন l বৈঠকে জিরিবাম পুলিশ সুপার এম প্রদীপ সিংহ ,কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা ,কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ,লক্ষীপুরের এসডিপিও দীনেশ কুমার সহ জিরিবামের এসডিপিও উপস্থিত ছিলেন l

বৈঠকের পর জিরিবামের পুলিশ অধীক্ষক এম প্রদীপ সিংহ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান আস্তে আস্তে মনিপুরের পরিস্থিতি সামান্য হয়ে আসছে l তিনি আরো বলেন মনিপুর থেকে যারা আসামের কাছাড় জেলায় আশ্রয় নিয়েছিল পরিস্থিতি আরো একটু সামান্য হলে তারা নিজ নিজ ঘরে ফিরে আসতে পারেন l

সংবাদ 4 – সোমবার ঠালিগ্রাম কে বি জে আর মেমোরিয়াল হাইস্কুলে তফশীলি জাতিভুক্ত নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সামগ্রী বণ্টন করলো এস সি ডেভেলপমেন্ট বোর্ড। এ উপলক্ষে স্কুলে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিলচর মহকুমা তফশীলি জাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নীহার রঞ্জন দাস, বিজেপি অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলার সভাপতি নিবাস দাস, মোর্চার উধারবন্দ মন্ডল সভানেত্রী জলি মালাকার, প্রধান শিক্ষক জাকির হোসেন বড়ভুইয়া ও বিজেপি মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। শতাধিক ছাত্র ছাত্রীর হাতে সামগ্রীগুলো তুলে দেন বোর্ডের সদস্যরা।

সংবাদ 5 – সরকারের পকসো আইন অর্থাৎ নাবালিকা অবৈধ বিবাহকে বুড়ো আঙুল দেখিয়ে পাথারকান্দির পূর্ব হইতরখা গ্রামের মনসুর আলি মানিকপাড়া গ্রামের আইনুদ্দিনের ১৩ বছরের নাবালিকা মেয়েকে নিয়ে শুক্রবার পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য মনসুর আলি গত দু বছর পূর্বে পাথারকান্দির হরিনগরে বিবাহে আবদ্ধ হয় এবং তার দুটি ফুট ফুটে সন্তানও রয়েছে।

জানা গেছে মনসুর নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে পরে পরিবারের লোকরা এই প্রেম মেনে নিতে পারেননি। মনসুর সুযোগ বুঝে নাবালিকা মেয়েকে শুক্রবার পালিয়েছে।অন্যদিকে মনসুরের স্ত্রী দুই সন্তান নিয়ে নিজ পিতার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারা প্রসাশন ও স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন যেন নাবালিকা মেয়েকে ফিরিয়ে দিয়ে মনসুরেকে আইনী ভাবে শাস্তি প্রদান করে।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *