এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – বরাক উপত্যকায় গত দু বছর কোভিড ও বন্যার কারণে উনিশের উদযাপন কিছুটা ফিকে পড়েছিল। কিন্তু এবারের ৬২ তম উনিশের উদযাপন সকাল থেকে শুরু হয় আবেগে উচ্ছাসে l এদিনের উনিশ উদযাপনে শামিল হল বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গও । শুক্রবার সকাল 6টায় শিলচর তারাপুর স্টেশনের শহিদ স্মারক স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ নিবেদন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ত্রিপুরার ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের সদস্যরা, সহ শিলচরের বিভিন্ন সংগঠন। তারপর সকাল আটটায় শিলচর স্মশানঘাটে শহীদের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ নিবেদন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ,রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন দল সংগঠন ও সাংস্কৃতিক কর্মীবৃন্দরা l
সংবাদ 2- শিলচরের শিবাজিনগরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই কুখ্যাত আইপিএল বুকিকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। এ ছাড়া তাদের কাছ থেকে নগদ ৩৯ লক্ষ টাকা ১টি ল্যাপটপ, ৮টি মোবাইল ও ৩টি লেজার সিট উদ্ধার করা হয়েছে। ধৃতরা হল গৌতম রায় ও রূপম মোদক। তারা শিলচরের শিবাজি নগরে থাকেন বলে জানা যায় l দীর্ঘদিন ধরে শিলচরে আইপিএলে জুয়ার আসর চালাচ্ছিল গৌতম রায় । এদিন এক সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ সুপার নোমাল মাহাত্তা এখবর জানান।
সংবাদ 3- ভাষা শহিদ স্মরণ সমিতির উদ্যোগে নির্মিত হলো ভাষা শহিদ সেনানী বীরেন্দ্র সূত্রধরের পরিবারের জন্য বাসগৃহ। শহিদ বীরেন্দ্র সূত্রধর স্মৃতি নিকেতন নামের এই ঘর তৈরি করতে ব্যয় হয়েছে ৫ লক্ষ টাকা। সমিতি উদ্যোগ নিয়ে এবং শহরের কয়েকজনের আর্থিক অনুদানে শহিদ বীরেন্দ্র সূত্রধরের পরিবারের জন্য এই গৃহ নির্মাণ করা হয়।
সংবাদ 4 – হাইলাকান্দি শহরতলির রাঙ্গউটিতে গ্রামীণ সড়ক নির্মাণে বৃহৎ দুর্নীতি। তদন্তের দাবিতে উত্তাল প্রতিবাদ রাঙ্গউটি জিপির ভিছিংছা দ্বিতীয় খণ্ড গ্রামে। গুদামঘাট পূর্ত সড়ক থেকে ভিছিংছা দ্বিতীয় খণ্ড পর্যন্ত গ্রামীণ পথ নির্মাণে দুর্নীতি জন্য প্রতিবাদ জানান গ্রামবাসীরা । ভিছিংছাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি নির্মাণে জিপি সভানেত্রীর প্রতিনিধি আফজাল হুসেন চৌধুরীর দুর্নীতির সংঘটিত করার গুরুতর অভিযোগ করেন গ্রামবাসী।
সংবাদ 5 – বৃহস্পতিবার আসাম মিজোরাম সীমান্ত এলাকা লায়লাপুরে মিজোরাম থেকে আসা তিনটি পৃথক পৃথক গাড়ি থেকে বিপুল পরিমাণের বার্মিজ সুপারি উদ্ধার করতে সক্ষম হয় লায়লাপুর পুলিশ। লায়লাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নৌছেং সিয়ামের নেতৃত্বে প্রোবেশনারি এসআই দীপজ্যোতি বরুয়ার ও পুলিশ কর্মী সাহিদ আহমেদের তৎপরতায় বার্মিজ সুপারি পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। বৃহস্পতিবার একটি লরির ছাদে প্লাস্টিকের ত্রিপাল দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৭৫০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি সহ আকবর হোসেন মজুমদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ।
অপরদিকে আরেকটি কনটেইনার ট্রাকের পিছন দিকে ছাদের উপরে একটি গোপন চেম্বার তৈরি করে অবৈধ বার্মিজ সুপারি পাচারের পথে , সঞ্জয় বাগত নামের এক পাচারকারীকে গ্রেফতার করার পাশাপাশি ২৫০০ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ । এদিকে একটি অটো রিকশা থেকে প্রায় ৭০ কেজি বার্মিজ সুপারী সহ অটো চালক তাজ উদ্দিন বয়সকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে সূত্র জানিয়েছে।
সংবাদ 6 – অন্যান্য বছরের ন্যায় শিলচর অম্বিকাপট্টি স্থিত বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের উদ্যোগে ৬২ তম ১৯ শে মে বাংলাভাষা রক্ষার্থে আত্মবলিদানকারী ১১ জন বাংলাভাষা শহিদদের স্মরনে অম্বিকাপট্টিতে থাকা শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পাঘ্য নিবেদন করেন উক্ত ক্লাবের দুইজন উপদেষ্টা তথা লেখক-কবি-সাহিত্যিক নীহার রঞ্জন পাল ও স্বদেশ বিশ্বাস, সভাপতি সুশীল কুমার কর, সহ-সভাপতি সুবীর দেব, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, আইনজীবী সুব্রত ভট্টাচার্য্য, দীপ দেব সহ আরো অন্যান্যরা।
সেদিন ১১ জন বাংলা ভাষার জন্য শহীদদের আত্ম বলিদানকে মনে রাখার জন্য এক রেলির মাধ্যমে শিলচর শ্মশান ঘাটে থাকা ১১জন শহীদদের স্মৃতিসৌধে পুষ্পাঘ্য নিবেদন করেন ক্লাবের সদস্যরা। সেদিন উক্ত ক্লাবের উপদেষ্টা কবি-সাহিত্যিক নীহার রঞ্জন পাল বলেন, বাংলা ভাষার জন্য আত্মবলিদান দেওয়া ১১জন শহিদদের স্মরন করা আমাদের সবাই বাংলা বাংলা ভাষীদের প্রদান কর্তব্য, উনারাই আমাদের মুখের ভাষাকে রক্ষার করার জন্য জীবনদান করেছিলেন, আজকের দিন অতি গুরুত্বপূর্ণ দিন।
সংবাদ 7 – এক অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো ভাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছার উদ্দিনের বিরুদ্ধে । প্রধান শিক্ষক আছার উদ্দিন নাকি ডেকে নিয়ে এক রুমের ভিতরে ছাত্রিটিকে ধর্ষণ করেছেন বলে উঠেছে অভিযোগ । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে করিমগঞ্জ জেলা জুড়ে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে করিমগঞ্জ শহর। এতে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা জেলা পুলিশ কার্যালয় সহ রাস্তার অবরোধ করেন। পরে পরিস্থিতি সামাল দিতে দলবল নিয়ে ছুটে আসেন ডিএসপি গিতার্থ দেবশর্মার ও সদর থানার ওসি ভবেন দেহাঙ্গীয়া।




