খুলিছড়ায় জলের ফিল্টার বিতরণ ১৪৭ সি আর পি এফের

< 1 - মিনিট |

সোমবার ধলাই বিধান সভার অধীনে থাকা খুলিছড়ায় ১৪৭ নং সি আর পি এফের বিশেষ উদ্যোগে পাণীয় জলের ফিল্টার বিতরন করা হয় ২২৮ জন দঃস্থ মানুষদের মধ্যে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সোমবার ধলাই বিধান সভার অধীনে থাকা খুলিছড়ায় ১৪৭ নং সি আর পি এফের বিশেষ উদ্যোগে পাণীয় জলের ফিল্টার বিতরন করা হয় ২২৮ জন দঃস্থ মানুষদের মধ্যে। সেদিন খুলিছড়া অসম-মিজোরাম সীমান্তবর্তী‌ শেওরাতল প্রত্যন্ত গ্ৰামের ৭০৮ নং সিঙ্গুয়াবস্তি এল পি স্কুলে উক্ত বসবাসকারী গরিব ও দুঃস্থদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পানীয় জলের ফিল্টার বিতরন করেন ১৪৭ নং সি আর পি এফের ডেপুটি কমান্ডেন্ট নিয়াজ আহমেদ সহ অন্যান্য অফিসারেরা।উক্ত অনুষ্ঠানে অংশগ্ৰহন করে বক্তব্য রাখতে গিয়ে নিয়াজ আহমেদ বলেন,সীমান্ত রক্ষার সাথে সাধারন মানুষের সেবা ও সাহায্যের দায়িত্ব রয়েছে আমাদের।

দেশের জনগনের যেকোনো সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত সিআরপিএফ জওয়ানেরা এবং দেশের -সামাজের- মানুষের হিতে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ সিআরপিএফ। সেদিন মধ্যে উপস্থিত ছিলেন ১৪৭নং সিআরপিএফের পক্ষ থেকে অ্যসিটেন্ট কমান্ডেন্ট জসবির সিং ও জয়ন্ত রায় সহ জওয়ানেরা এবং স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন চান্নিঘাট জিপির সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায়, শেওরাতল জিপির সভাপতি শুনেন্দ্র বর্মন,সমাজসেবী বিভাষ আচার্য্য,কর্মায়ন সংস্থার সাধারন সম্পাদক বিবেকানন্দ দাস,সদস্য গৌরাঙ্গ দাস প্রমুখেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *