চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ ৩৮ জন চোরকে গ্রেফতার করল কাছাড় জেলা পুলিশ

< 1 - মিনিট |

সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানে কাছাড় পুলিশ তাঁদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ,শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ৩৮জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক ৩৮জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসার হয়।পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক প্রত্যেক চোরকে ম্যাডিকেল করানোর পর আদালতে প্রেরণ করা হয়।পরে আদালতের নির্দেশে ৩৮জন চোরকে জেল হাজতে প্রেরণ করে জেলা পুলিশ।

ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপ সহ চুরি কাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানে কাছাড় পুলিশ তাঁদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে। চুরি কাণ্ডের অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বাইক, দুটি সাইকেল,স্বর্ণালংকার,মোটর, বাসনপত্র, ও বৈদ্যুতিন তার সহ চুরি হওয়া অন্যান্য প্রচুর সামগ্রী উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৮জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

শারদীয়া দুর্গোৎসবের মাস খানেক আগে চুরি কাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই বৃহৎ সফলতায় জেলার মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন।ধৃত চোরদের থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ আগামীতে চুরি হওয়া আরও সামগ্রী উদ্ধার করার পাশাপাশি চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের পাকড়াও করতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news