কোটি টাকা ব্যয়ের পরও সড়ক চলাচলের অযোগ্য! দুধপাতিল এলাকায় ঠিকাদারি দুর্নীতির অভিযোগে সরব নাগরিকরা
অজিত দাস
শিলচর : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বৃহত্তর দুধপাতিল এলাকার বেহাল সড়ক সংস্কারে ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে তাঁরা উপযুক্ত ও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে এলাকাবাসী সড়কের শোচনীয় অবস্থার কারণে সৃষ্ট চরম জনদুর্ভোগের করুণ চিত্র তুলে ধরেন এবং এ নিয়ে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তোলেন। তাঁদের দাবি, প্রায় তিন বছর আগে এই এলাকার সড়ক নির্মাণের জন্য সরকারের কয়েক কোটি টাকা ব্যয় করা হলেও কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার নামমাত্র কিছু কাজ করে পুরো অর্থ আত্মসাৎ করেছেন।
মধুরামুখ থেকে দুধপাতিল দুর্গাবাড়ি, বাগান পথসহ গোটা এলাকার সড়ক এখন বিভীষিকাময় রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সরকারের স্বীকৃত আদর্শ গ্রামের অন্দরমহলের সড়কগুলিও আজ কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
Promotional | North East Integration Rally



