বাড়ি ফেরার পথে নদীতে ডুবে মৃ’ত্যু সোনাই পৌরসভার এক কর্মী

< 1 - মিনিট |

নদী পারাপার হতে বাসের সাকু থেকে পা পিছলে নদীতে পড়লেই শেষ রক্ষা হয়নি সোনাই পৌরসভার এক সাফাই কর্মীর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সোনাই : মঙ্গলবার সন্ধ্যা রাতেই নদী পারাপার হতে বাসের সাকু থেকে পা পিছলে নদীতে পড়লেই শেষ রক্ষা হয়নি সোনাই পৌরসভার এক সাফাই কর্মীর। জানা গেছে, সোনাই পৌরসভার মিঠুন দাস নামের এক সাফাই কর্মী পৌরসভার ডিউটি শেষ করার পর, বাজার করে বাড়ি ফেরার পথে আমজুর নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো পার করতে গেলে, হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলে ঘন্টার পর মিঠুন দাসের মৃতদেহ নদী থেকে উদ্ধার করেন।

এদিকে গ্রাম বাসীর দীর্ঘ দিনের দাবি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত গড়গড়ি পার এলাকায় নদীর উপর পাঁকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। তাই গ্রামবাসীরা নিজেদের মধ্যেই বাঁশের সাঁকো নির্মাণ করে প্রাণের ঝুঁকি নিয়ে নদীটি পারাপার করছেন। আর এতেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনাই পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান সেখ সাহারুল আলম ও কাজীডহর দক্ষিণ মোহনপুর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর। তারা হত পরিবারকে সমবেদনা জানিয়ে সরকারি আর্থিক সাহায্য দ্রুত প্রদান করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি যানান। পাশাপাশি সেতুটির নির্মাণ কাজ শীঘ্রই শুরু করার আশ্বাস দেন।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news