যে জাতীয় পর্যায়ে যাই হোক কংগ্রেস কোন অবস্থায় ইউডিএফ কে সমর্থন করবে না বা কোন ধরনের আসন সমঝোতায় যাবেনা- দেবব্রত সইকিয়া
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : জাতীয় পর্যায়ে মহাজোট হওয়ায় ইউ ডি এফ এর সঙ্গে জোট করতে বাধ্য কংগ্রেস। কিন্তু এ নিয়ে অসম কংগ্রেসে নানা ধরনের কথা উঠছে। বিধানসভায় কংগ্রেসের দলনেতা দেবব্রত সইকিয়া বলেন, ইউ ডি এফ এর সঙ্গে আসন সমঝোতা হবে কিনা সেটা রাজ্যের বাইরের কোন নেতা যদি সুপারিশ করেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত। তিনি বুঝিয়ে দেন, যে জাতীয় পর্যায়ে যাই হোক কংগ্রেস কোন অবস্থায় ইউডিএফ কে সমর্থন করবে না বা কোন ধরনের আসন সমঝোতায় যাবেনা।
প্রসঙ্গত অসম প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন এ আই ইউ ডি এফ এর সঙ্গে কোন জোট হবে না। ইউ ডি এফ কে বিজেপির বিটিম বলে অভিহিত করেছিলেন এই আইসিসির পর্যবেক্ষণ জিতেন্দ্র সিং। তাই হঠাৎ করে এখন এ আই ইউ ডি এফ কে গ্রহণ করা কষ্ট হচ্ছে প্রদেশ কংগ্রেস নেতাদের। কিন্তু কিছু নেতা যারা মুসলিম ভোটের উপর নির্ভর করে সাংসদ হয়েছেন তারা চাইছেন আতাত হয়ে যাক। যেমন দুটের পক্ষপাতী আছেন গৌরব গগৈ প্রদ্যুৎ বরদলৈ প্রমুখ।


