জাতীয় সঙ্গীত বিকৃত ভাবে পরিবেশন

< 1 - মিনিট |

ডিব্রুগড়ের সংস্কৃতি উন্নয়ন আধিকারিক সাময়িক ভাবে বরখাস্ত

প্রকৃতি নিউজ কনসার্ন

গুয়াহাটি : ডিবরুগড়ের মানকাটায় সোনোয়াল কাছাড়ী সম্প্রদায়ের উৎসব বাথৌপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বিকৃত ভাবে পরিবেশন করা এবং এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকার অপরাধে ডিবরুগড়ের সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক ভনীতা হীরা দাসকে চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। রাজ্যের সাংস্কৃতিক সঞ্চালিকা মীনাক্ষী দাস নাথ এই সাসপেনসনের আদেশ দেন । উল্লেখ্য যে এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী বিমল বরা র উপস্থিতিতেই জাতীয় সঙ্গীত বিকৃত ভাবে পরিবেশন করার ঘটনা টি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *