পাঁচ গ্রামের কাগজ কলের পরিত্যক্ত ৪৫০০ বিঘা জমিতে বাঁশ কে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে ছোট ছোট উদ্যোগে স্থাপন করার উদ্দেশ্যে সরকারকে এগিয়ে আসার দাবি জানিয়েছে উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ

< 1 - মিনিট |

এই মর্মে পরিষদের সভাপতি হারাণ দে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি ইমেইল পাঠিয়ে বলেছেন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – পাঁচ গ্রামের কাগজ কলের পরিত্যক্ত ৪৫০০ বিঘা জমিতে বাঁশ কে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে ছোট ছোট উদ্যোগে স্থাপন করার উদ্দেশ্যে সরকারকে এগিয়ে আসার দাবি জানিয়েছে উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।

এই মর্মে পরিষদের সভাপতি হারাণ দে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি ইমেইল পাঠিয়ে বলেছেন যে বরাক উপত্যকা এবং এর আশপাশের এলাকায় উৎপাদিত বাঁশের উপর ভিত্তি করে এক সময় পাঁচ গ্রামে এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ এই কাগজ কলটি গড়ে উঠেছিল।

কাগজ কলটি বন্ধ হয়ে যাওয়াতে হারাণ বাবু আক্ষেপ করে প্রধানমন্ত্রীকে জানান যে এতে কর্মরত কর্মচারী কাজ হারানোর সঙ্গে সঙ্গে বাঁশ উৎপাদন কারী ব্যাক্তিরাও আজ অভাবের সম্মুখীন । আধুনিক প্রযুক্তিতে বাঁশ কে দাহ্য রোধক কাঠে রূপান্তরিত করা যায় । এমনকি বাঁশ থেকে বর্তমানে কাপড় পর্যন্ত উৎপাদিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পাঁচগ্রামের পরিত্যাক্ত এই ৪৫০০ বিঘা জমিতে বাঁশ কে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে ছোট ছোট কাঠ ও কাপড় প্রক্রিয়াকরন শিল্প স্থাপনের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

পরিষদ সভাপতি আরও বলেন যে বরাক নদীর অববাহিকা অঞ্চলে প্রচুর বাঁশ উৎপাদিত হয় ।আর বাঁশকে কৃষি সামগ্রী হিসেবে ধরা হয় বলে কাঠের ন্যায় বাঁশ কাটার উপর কোনো নিষেধাজ্ঞাও নেই। তিনি এতে উল্লেখ করেন যে জাগীরোডের নগাও কাগজ কলের পরিত্যক্ত জমিতে ইতিমধ্যেই ছোট ছোট উদ্যোগ স্থাপনের কাজ শুরু হয়ে গেছে।এই ইমেইলের প্রতি লিপি কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নারায়ন টাটু রানে এবং লোকসভা সদস্য কৃপানাথ মালাহ কে দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *