প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিলচর সাঁইবিকাশ বিদ্যা নিকেতনে সাংস্কৃতিক উৎসব

2 - মিনিট |

বিজ্ঞান ও শিল্প প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের বিকাশ স্পষ্টভাবে ফুটে উঠেছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর। প্রতি বছরের মতো এ বছরও শিলচর সাই বিকাশ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার স্কুল প্রাঙ্গণে দিনভর নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই ছাত্রছাত্রীদের তৈরি বিজ্ঞান, শিল্পকলা ও হস্তশিল্পের প্রদর্শনী স্কুল প্রাঙ্গণে সাজিয়ে তোলা হয়। প্রদর্শনীতে শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও পরিশ্রমের প্রতিফলন দেখা যায়, যা অতিথি ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। বিকেলে স্থায়ী মঞ্চে নৃত্য ও সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত অঞ্জলি কুমারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মানবেন্দ্র দত্ত চৌধুরী, কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, আসাম রাইফেলসের সুবেদার মেজর পতিত কুমার পান্ডা, শিলচর টিটি কলেজের অধ্যাপক পিণাকপাণি নাথ, বিশিষ্ট ক্রীড়াবিদ মৃণালকান্তি রায় এবং কাছাড়ের মোটর ভেহিকল ইনস্পেক্টর ফিলিপসন তিস্সো।

স্কুলের পরিচালনা অধিকারী ড. পি. শ্রীনিবাস রেড্ডি, অধ্যক্ষ অরিভুক্কারাসু পান্ডিয়ান ও উপাধ্যক্ষ প্রিথা কে. এইচ.-এর উদ্যোগে অতিথিদের উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও বিদ্যালয়ের শিক্ষক উত্তম ঘোষ।

বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা আয়ুক্ত অঞ্জলি কুমারী বলেন, শিক্ষার্থীদের আনন্দিত মুখ এবং শিক্ষক-অভিভাবকদের গর্বিত উপস্থিতি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বিজ্ঞান ও শিল্প প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের বিকাশ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

উপাচার্য ড. মানবেন্দ্র দত্ত চৌধুরী ও কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁদের মতে, নৈতিক শিক্ষা সততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও দায়িত্ববোধ গড়ে তুলে ব্যক্তি ও সমাজকে সঠিক পথে পরিচালিত করে। মৃণাল কান্তি রায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিলিপসন তিস্সো, ড. পি. শ্রীনিবাস রেড্ডি, অরিভুক্কারাসু পান্ডিয়ান ও প্রিথা কে. এইচ।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news