বাগান কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা
অজিত দাস
আরকাটি পুর : বকেয়া পাওনা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন জেলার আরকাটি পুর চা বাগান ও ছাপান্নহাল চা বাগানের শ্রমিকরা। বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে বাগানে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হলেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাগান শ্রমিকরা জানান,ছট পূজার পূর্বে তাঁদের বকেয়া পাওনা প্রদান করার আশ্বাস দিয়েছিলেন বাগান কর্তৃপক্ষ।
কিন্তু এখন পর্যন্ত তাঁদের বনাস ও তলব প্রদান করা হয়নি।ফলে বাগানের অসংখ্য শ্রমিকরা ছট পূজা পালনে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।ছট পূজার পূর্বে লেবার কমিশনার কার্যালয়ে বাগান পাঞ্চায়েত,বরাক ভ্যালি চা শ্রমিক ইউনিয়ন ও লেবার কমিশনারের উপস্থিতিতে শ্রমিকদের বকেয়া প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
কিন্তু এখন পর্যন্ত তাঁদের কোনকিছুই দেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।বাধ্য হয়ে তাঁরা আন্দোলন গড়ে তোলেছেন। বাগান কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগান বন্ধ রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাগান শ্রমিকরা।
Promotional | North East Integration Rally



