উন্নয়নে ব্যর্থতার অভিযোগ তুলে রাজনীতির ময়দানে তন্ময় পুরকায়স্থ
অজিত দাস
বড়খলা : বিজেপি দলের কাছাড় জেলার বড়খলা বিধানসভা সমষ্টির সম্ভাব্য টিকিট দাবিদারদের তালিকায় এবার উঠে এল এক নতুন নাম।দীর্ঘদিন ধরে বড়খলা সমষ্টিতে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকা স্বনামধন্য আইনজীবী তন্ময় পুরকায়স্থ বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই বিষয়টি প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তন্ময় পুরকায়স্থ বলেন, গত পাঁচ বছরে বড়খলা বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের বর্তমান বিধায়ক উন্নয়নের ক্ষেত্রে কার্যত কোনো উল্লেখযোগ্য কাজ করেননি। এর ফলে আজ বড়খলা সমষ্টি প্রায় ২৫ বছর পিছিয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে বড়খোলাকে বের করে আনতেই তিনি এবার সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রেখে এলাকার সার্বিক উন্নয়নে যা কিছু প্রয়োজন, তিনি তা মাঠে নেমে বাস্তবায়নের চেষ্টা করবেন।
তন্ময় পুরকায়স্থ আশাবাদি ,আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দল তাঁকেই বড়খোলা সমষ্টির প্রার্থী হিসেবে টিকিট দেবে এবং জনগণের সেবার সুযোগ করে দেবে।
Promotional | North East Integration Rally



